চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের প্রজাতন্ত্র দিবসে ‘ট্র্যাক্টর র‌্যালি’ স্থগিত করবেন না কৃষকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২১
আন্তর্জাতিক
A A

আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষি আন্দোলনের নেতারা ট্র্যাক্টর র‌্যালির যে ঘোষণা দিয়েছিলেন স্থগিত করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এর আগে দাবি মানা না হলে প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে ট্র্যাক্টর র‌্যালি করার হুমকি দিয়েছিলেন কৃষক নেতারা। এই র‌্যালি না করার বিষয়ে সরকারি বিভিন্ন চাপ আসছিলো।  এমনকি কর্তৃপক্ষ র‌্যালি বন্ধ করতে সুপ্রিম কোর্টেও গেছেন।  কিন্তু রোববার এক সংবাদ সম্মেলনে কৃষক নেতারা র‌্যালি স্থগিত করবেন না বলে ছাপ জানিয়ে দিয়েছেন।

তারা বলেছেন, প্রজাতন্ত্র দিবসে তারা তাদের পূর্বঘোষিত ট্র্যাক্টর র‌্যালি নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করবেনই।

সিংহু সীমান্তে বিক্ষোভস্থলে সংবাদ সম্মেলনে কথা বলেন কৃষক আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদব।

তিনি বলেন, আমরা ২৬ জানুয়ারি দিল্লিতে ট্র্যাক্টর নিয়ে কুজকাওয়াজে অংশ গ্রহণ করবো।  তা অত্যন্ত শান্তিপূর্ণ হবে। এতে কোনো ধরনের বাধা থাকবে না। কৃষকরা ট্র্যাক্টরগুলোতে জাতীয় পতাকা টাঙিয়ে নেবেন।

এই সময় কৃষকরা অভিযোগ করে বলেন, জাতীয় তদন্ত সংস্থা তাদের সামনের সারির নেতাদের নানা অভিযোগে জিজ্ঞাসাবাদের আওতায় এনে আন্দোলন নির্মূল করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা এতে পিছপা হবেন না।

Reneta

এনডিটিভি জানায়, নিষিদ্ধ সংগঠন শিখ ফর জাস্টিস এর সঙ্গে জড়িয়ে একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কৃষক নেতা বলদেব সিং সিরসা সহ ৪০ জনকে তলব করেছে হাইকোর্ট। আগামীকাল এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এই বিষয়টিকে কৃষকরা বলছেন, ‘সরকারের নৃশংসতা’ হিসেবে।

তাদের অভিযোগ, যারা এই আন্দোলনে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কৃষকরা জানান, জাতীয় তদন্ত সংস্থা যে ব্যবস্থা নিচ্ছে আমরা তার নিন্দা জানাই। আমরা আইনীভাবে এর বিরুদ্ধে লড়াই করবো।

নতুন কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন ভারতের কৃষকরা। সরকারের সঙ্গে পরপর ৯ বার বৈঠকের পরও উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে ফলপ্রুসু কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষক আন্দোলনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই প্রাঙ্গণে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা, দুপুর ২টায় জানাজা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথম আলোতে হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর হাত ছিল: মতিউর রহমান

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে

জুন ৩০, ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT