চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপদাহেও থেমে নেই সংসদ সদস্যদের অনুশীলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
সংসদ সদস্যদের ক্রিকেট দল

সংসদ সদস্যদের ক্রিকেট দল

শত ব্যস্ততার মাঝেও ঠিক সময়ে অনুশীলনে হাজির সবাই। প্রচন্ড গরমে দুর্বিষহ অবস্থা একেকজনের। তবে থেমে নেই ব্যাট-বলের প্রস্তুতি। পানির বোতলটা কাছাকাছি রাখার মাঝেই প্রশান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ। শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠের চেনা দৃশ্য এটি। ব্যাটে-বলে যারা শান দিয়ে চলেছেন তারা প্রত্যেকেই সংসদ সদস্য!

অবাক হওয়ার কিছুই নেই। ইংল্যান্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নকআউট পর্বের মাঝামাঝি ৯ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে পার্লামেন্টারি টুর্নামেন্ট। বাংলাদেশের চুড়ান্ত দলে টিকে থাকতে তপ্ত রোদ মাথায় নিয়েই পরিশ্রম করে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় সংসদীয় দলটিকে নেতৃত্ব দেবেন। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারলে এই টুর্নামেন্টে দেখা যেতে পারে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকেও। রোববার মিরপুরে দলটির ফটোসেশনে অংশ নেন নড়াইল এক্সপ্রেস।

সাবেক ও বর্তমান অধিনায়ক ছাড়াও সম্ভাব্য দলে আছেন নিক্সন চৌধুরী, শেখ তন্ময়, খালিদ মাহমুদ চৌধুরী, ফাহমী গোলন্দাজ বাবেল, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদীন তুহিন, অনুপম শাহজাহান জয় এমপিসহ আরও অনেকে। সংসদের কলিগদের অনুশীলন মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পার্লামেন্টারি দলে সুযোগ পাওয়ার জন্য এরই মধ্যে ট্রায়াল দিয়েছেন জুনাইদ আহমেদ পলক, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তবে ব্যস্ততার কারণে প্রতিদিন অনুশীলনে আসতে পারছেন না কেউ কেউ। একাডেমি মাঠের নানা চিত্রই বলে দেয় আসরটিকে গুরুত্বসহকারে নিয়েছেন সবাই।

Reneta

ট্রায়ালের জন্য মিরপুরে আসার ইচ্ছার কথা জানিয়েছেন চট্টগ্রামের সাংসদ মহিবুল হাসান চৌধুরী নওফেল। ইংল্যান্ডের পড়ালেখা করার সময় সেখানে নিয়মিত ক্রিকেট খেলতেন তিনি। সাংসদদের এই বিশ্বকাপ দলকে কোচিং করাচ্ছেন বিসিবির কোচ জাফরুল এহসান ও দীপু রায় চৌধুরী। লজিস্টিক সাপোর্ট দিচ্ছে বিসিবি।

বিশ্বকাপ সামনে রেখে ব্যতিক্রমী ক্রিকেট টুর্নামেন্টটি  আয়োজনের উদ্যোগটি নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এতে অংশগ্রহণ করার কথা ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়া দশটি দেশের জনপ্রতিনিধিদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটলিড স্পোর্টসসংসদ সদস্য
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT