চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৌশলীদের মন জয় করলেন বাপ্পী চৌধুরী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৯
বিনোদন
A A

সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। যে অনুষ্ঠানের বাড়তি চমক হিসেবে সেখানে পারফর্ম করেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বর্ণিল ওই আয়োজনে নিজের পরিবেশনার মাধ্যমে প্রকৌশলীদের মাতিয়ে রাখেন তিনি।

বাপ্পী যখন মঞ্চে ওঠেন, তখন ইংরেজি গানের সঙ্গে পারফর্ম করছিলেম একজন নৃত্যশিল্পী। এরপর বাপ্পী মঞ্চে উঠে তাকে কষে থাপ্পড় দেন! এমন ঘটনায় সবাই ঘাবড়ে যায়। খানিকক্ষণ শুনশান নিরবতা বিরাজ করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অব মিলনায়তনে। সবাই ভাবেন, বাপ্পী হঠাৎ রাগছেন কেন?

পরে মঞ্চে বাপ্পী জানান, আমাদের দেশের বাংলা গান থাকতে কেন ইংরেজি গানে নাচতে হবে? এরপর সবাই আনন্দচিত্তে বাংলা গানে নাচার আহ্বান জানান আর বাপ্পী নিজেও শুরু করেন তার পরিবেশনা।

পারফর্ম নিয়ে চ্যানেল আই অনলাইনকে বাপ্পী বলেন, আমি মঞ্চে তেমন পারফর্ম করি না। ১ বছর পর এই অনুষ্ঠানের মাধ্যমে পারফর্ম করলাম। তার একটা কারণ আছে। কারণ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন। সুতরাং এটার মর্যাদাটা অনেক বেশি। যদিও তিনি আমার পরিবেশনার আগের দিন সেখানে গিয়েছিলেন।

বাপ্পী জানান, প্রকৌশলীদের অনুষ্ঠানে তিনি ‘আমি যে বাংলাদেশী রে’, ‘গভীরে গভীরে’ ও ‘সোনা বন্দে’ গানগুলোর সঙ্গে নেচেছেন। টানা ১৩ মিনিট পারফর্ম করেন তিনি।

অনুষ্ঠানে তার পরিবেশনার কোরিওগ্রাফার ছিলো স্টোর্মি স্কাই। প্রকৌশলীদের এই আয়োজনে বাপ্পী চৌধুরী ছাড়াও পারফর্ম করেছিলেন হিমি, শিপন মিত্র, মীর সাব্বির, নাদিয়া, এফএস নাঈম।

Jui  Banner Campaign
ট্যাগ: এফএস নাঈমনাদিয়াপারফর্মপ্রকৌশলীবাপ্পী চৌধুরীবাংলাদেশমীর সাব্বিরলিড বিনোদনশিপন মিত্রহিমি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT