চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃত সত্য বেরিয়ে আসুক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:১৯ অপরাহ্ন ০৭, সেপ্টেম্বর ২০২০
সম্পাদকীয়
A A
সিনহা

কয়েক দফা সময় নিয়ে শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হওয়ার ঘটনার তদন্ত শেষ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে কমিটির সদস্যরা তার হাতে সেই প্রতিবেদন তুলে দেন।

তবে তদন্ত প্রতিবেদনে ঠিক কি বলা হয়েছে- সে বিষয়ে কেউ কোনো মন্তব্য করেনি। দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, প্রতিবেদনটি বিশদভাবে খতিয়ে দেখার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

যদিও কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান কিছুটা ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদেরকে ঘটনাটির উৎস, কারণ, প্রতিকার বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছিল। আমরা ভালোভাবে বিশ্লেষণ করে এই প্রতিবেদন জমা দিয়েছি।’

তার মানে কমিটি বলতে চাইছে, তাদের ওপর যে দায়িত্ব দেয়া হয়েছিল; সেই কাজটি তারা করেছেন। আমাদের বিশ্বাস, তদন্ত কমিটি বেদনাদায়ক সেই ঘটনার প্রকৃত উৎস ও কারণ জানার পাশাপাশি আসল অপরাধীদেরকেও চিহ্নিত করতে পেরেছে। একই সঙ্গে আগামীতে যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়, তারও বাস্তবভিত্তিক পরামর্শ দিয়েছে।

কিন্তু অতীত অভিজ্ঞতায় আমরা ভিন্ন চিত্র দেখেছি, কেননা এই ধরনের ঘটনার সমস্যাটা হয় অন্য জায়গায়। সুপারিশগুলো সীমাবদ্ধ থাকে প্রতিবেদনের পাতায়। যেমন: ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটে। কয়েকবছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই ঘটনা তদন্তে বিচারবিভাগীয় কমিটি করে। সেই কমিটি তার কাজ শেষে দোষীদের চিহ্নিত করে সুপারিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রতিবেদন দিয়েছিল। কিন্তু সেই প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। এমন ঘটনা আরও আছে।

যদিও সিনহা হত্যার ঘটনায় তেমনটি হবে না বলেই আমরা মনে করি। বিশেষ করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কমিটি যে সুপারিশ বা পরামর্শ দিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা মেনে চলার ব্যবস্থা করতে হবে।

Reneta

আমরা মনে করি, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে তারা নতুন অপরাধে উৎসাহিত হয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠায় অপরাধীকে শাস্তির আওতায় আনতেই হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: তদন্ত কমিটিতদন্ত প্রতিবেদনপুলিশমেজর সিনহা হত্যাকাণ্ডস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT