বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র করছে।
সাঁড়াশি অভিযানের নামে বিএনপি নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ করে বেগম জিয়া বলেছেন, প্রকৃত অপরাধীদের ধরলে বিএনপি সাহায্য করবে।
প্রায় প্রতিদিনই বিভিন্ন ইফতার মাহফিলে বক্তৃতা করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বেগম খালেদা জিয়া আবারো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বলেছেন, ক্রসফায়ার আর সাঁড়াশি অভিযানের শিকার হচ্ছে নিরীহ মানুষ।
বেগম খালেদা জিয়া বলেছেন, ঢাকা মহানগরে বিএনপিকে আরো আরো শক্তিশালী হবে। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।







