লাইফস্টাইল

প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যকে রক্ষার আহ্বানে শরৎ উৎসব উদযাপন

শরৎ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শরৎ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা মঞ্চে বসে সাংস্কৃতিক পরিবেশনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের বৈরী প্রভাব থেকে বাংলার প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যকে রক্ষার আহ্বানে শরৎ উৎসব উদযাপন হয়েছে। সত্যেন সেন শিল্পী গোষ্ঠির আয়োজনে অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তোলার প্রত্যয় জানান বিশিষ্টজনেরা।

শরৎ মানে আকাশে সাদা মেঘের ভেলা, নদীর তীরে কাশফুল আর ভোরের শিশির ভেজা শিউলী ফুল আর বাঙালি হৃদয়ে উৎসবের আমেজ। রাজধানীর যান্ত্রিক জীবনে নগরবাসীকে শরতের ছোঁয়া দিতে এ আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল তলায় উৎসবের শুরু শিশু শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে। শরৎ কথনে নতুন প্রজন্মকে বাংলার প্রকৃতি আর ঋতু বৈচিত্র্যকে জানানোর ওপর জোর দেন আয়োজক ও বিশিষ্টজনেরা।

আবৃত্তি আর দেশের বিশিষ্ট শিল্পীদের গানে মুগ্ধ দর্শক ও অতিথিরা। দলীয় গান ও নৃত্য নিয়ে শিশুশিল্পীদের সরব উপস্থিতি প্রাণবন্ত করে তোলে বকুল তলার শরৎ উৎসব।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:শরৎ উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…