চারদিকে ফুটে আছে প্রকৃতির সুন্দরতম উপাদান ফুল। আছে প্রাকৃতিক হ্রদ ও বৃক্ষরাজি। এখানে সেখানে উড়ে বেড়াচ্ছে হরেক রকমের পাখি। অনেকটা সুন্দরবনের আবহ। এমনটাই দেখা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে।
শিক্ষকরা বলছেন, জ্ঞানার্জনেও সুন্দরবনকে প্রাধান্য দেয়া হয় খুলনা বিশ্ববিদ্যালয়ে। শ্রেণিকক্ষ, লাইব্রেরির মতোই গুরুত্ব দেয়া হয় প্রাকৃতিক পরিবেশকে। যেন সুন্দরবনের একটি প্রতিচ্ছবি।
পুরো ক্যাম্পাস জুড়েই এখন ফুল, রঙ ছড়িয়ে আছে চারদিক।
হ্রদ সেজে আছে প্রকৃতির রূপে, ভরে আছে শাপলায়। বৃক্ষরাজিতেও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয়। সুন্দরবনের প্রায় সব উদ্ভিদই রয়েছে এখানে। আর এসবে পাখির জন্য তৈরি হয়েছে এক অভয়ারণ্য। এ প্রাকৃতিক পরিবেশ আরও মোহনীয় করে তোলে কিচিরমিচিরে।
শিক্ষার্থীদের পবিত্র মনন তৈরি ও শিক্ষাগ্রহণে সহায়ক এ পরিবেশ।
ক্লাসের বাইরে বের হলেই শিক্ষার্থীরা চলে যাচ্ছে প্রকৃতির কাছে। ভালবাসা তৈরি হচ্ছে সুন্দরবন সম্পর্কে। সুন্দর ও পবিত্রতার চর্চা বাড়াতেই এ বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, বলছেন উপাচার্য। শিক্ষার্থীছাড়াও সৌন্দর্যপিপাসুদের কাছেও প্রিয় হয়ে উঠেছে এ ক্যম্পাস।
সুন্দরবনের বিভিন্ন বৃক্ষ সম্বন্ধে প্রাথমিক ধারনা পেতে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের পূর্বে একবার এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে যাওয়ার আহবান প্রকৃতিপ্রেমীদের।
আরও বিস্তারিত দেখুন দানিয়েল সুজিত বোসের ভিডিও রিপোর্টে-







