চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার বাবুর জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রকৃতিপ্রেমী এবং ইমপ্রেস গ্রুপের অন্যতম সফল পরিচালক মুকিত মজুমদার বাবুর জন্মদিন আজ। প্রকৃতি অন্তঃপ্রাণ মানুষটি আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন।

চ্যানেল আই’তে বাংলাদেশের প্রথম জীববৈচিত্র্য ও পরিবেশ নিয়ে ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় তিনি রাখছেন মুন্সিয়ানার ছাপ।

ইতোমধ্যে অনুষ্ঠানটির ২৬০টি পর্ব প্রচারিত হয়েছে। প্রকৃতি বিষয়ক বিভিন্ন দিবসে টকশোসহ প্রকৃতি সংরক্ষণে ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি প্রিন্ট মিডিয়ায়ও রয়েছে তার সক্রিয় ভূমিকা। পরিবেশ ও প্রকৃতি নিয়ে লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। সম্পাদনা করছেন ‘প্রকৃতি ও জীবন’ শিরোনামে জাতীয় দৈনিকে একটি পূর্ণাঙ্গ পাক্ষিক পাতা।

প্রতি বছর একুশের বইমেলায় প্রকাশিত হচ্ছে তার প্রকৃতি বিষয়ক বই। এছাড়া সচেতনতা বাড়াতে প্রকাশিত হচ্ছে ডিভিডি, লিফলেট, ক্যালেন্ডার। আয়োজন করা হয় ব্যতিক্রমী প্রকৃতি মেলার। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য দেয়া হচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই ‘প্রকৃতি সংরক্ষণ পদক’।

প্রকৃতি ও পরিবেশ বিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় পরিবেশ পদক’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন’, ‘ফোবানা অ্যাওয়ার্ড’, ‘ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার’, ‘এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন মুকিত মজুমদার বাবু এবং তারই প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT