একের পর এক চমক দিয়েই চলেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। প্রতিদিনই তাদের খবর নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। বর্তমানে তারা যা কিছু করছেন সবটাই যেন ট্রেন্ডিং।
বিয়ের পরদিন সকালেই মধুচন্দ্রিমার জন্য মালদ্বীপের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ভিকি-ক্যাট জুটি। বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানের মত হানিমুনের ক্ষেত্রেও ব্যাপক গোপনীয়তা বজায় রেখেছিলেন এই জুটি। তারই মাঝে এবার নিজেদের মধুচন্দ্রিমার ছবির প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা নিজেই।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে মালদ্বীপের নীল সাগরের পাড়ে গাঢ় মেহেদী রাঙা হাতের ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী শুধুমাত্র লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন। ছবিটিতে হুমা কুরেশি, নেহা ধুপিয়া সহ একাধিক বলিউড তারকা ছবিতে ভালোবাসা জানিয়েছেন।
এদিকে মধুচন্দ্রিমা সেরে গত সপ্তাহে মুম্বাই ফিরেছেন এই নব দম্পতি। বিয়ের পর থেকে বেশ ব্যস্ত সময় কাটালেও এবার নিজেদের নতুন সংসার শুরু করতে যাচ্ছেন ভিকি-ক্যাট জুটি। ইতোপূর্বেই জানা গিয়েছিল মুম্বাইয়ের জুহুতে নতুন বাড়ি নিয়েছেন তারা। রবিবার (১৯ ডিসেম্বর) সকালে জুহুতে সেই বাড়িতে উঠার আগে পূজার আয়োজন করতে পুরো পরিবার নিয়ে সেখানে উপস্থিত হলেন ভিকি-ক্যাট।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে বিয়ে সেরেছেন ক্যাটরিনা-ভিকি। বিয়ের এবং প্রাক-বিয়ের অনুষ্ঠানের ঝলক এর আগে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন।








