চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকাশের আগে ভাইরাল হওয়া সেই গান আসছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

অফিশিয়ালভাবে গান প্রকাশের পরে দর্শকশ্রোতা ভালমন্দ মতামত জানাতে পারেন। সম্ভবত এবারই ঘটেছে ব্যতিক্রম! ‘যদি একদিন’ ছবিতে হৃদয় খানের গাওয়া গান অফিশিয়ালভাবে প্রকাশের আগেই হয়ে যায় ভাইরাল। ফেসবুক, ইউটিউবে ‘লক্ষ্মী সোনা’ অথবা ‘রূপকথা’ লিখে সার্চ করলেই পাওয়া যায় গানের লিরিক্যাল ভিডিও।

সেখানে দেখা যায়, ২৬ জুন সংবাদ সম্মেলনের মঞ্চে পরিবেশন হওয়া গানের সঙ্গে ছবির কলাকুশলীদের ভিডিও। সেখানে লক্ষাধিক দর্শক দেখেছেন গানটি। এমনকি ফেসবুকের বিভিন্ন পেজে ঘুরে বেড়াচ্ছে ওই গানের ভিডিও। এসএ হক অলিকের লেখা ওই গানের সুর এবং সংগীত করেছেন হৃদয় খান নিজেই।

‘যদি একদিন’র নির্মাতা মুহম্মদ মোস্তফা কামাল রাজ বলছেন, অফিসিয়ালভাবে প্রকাশের আগেই সবমিলিয়ে প্রায় অর্ধকোটি মানুষ দেখেছেন এ গান। তিনি জানান, ৩ জানুয়ারি রাত ৮ টায় অফিশিয়ালি আসছে ‘যদি একদিন’ ছবির ‘রূপকথা’ শিরোনামের গানটি।

ওইদিন গান প্রকাশের বিশেষ কারণ হলো এ গানের শিল্পী হৃদয় খানের জন্মদিন ওই তারিখ। রাজ বলেন, আশা করছি, গানের সঙ্গে মূল ভিডিও প্রকাশ হলে গানটি আরো ভালোভাবে গ্রহণ করবেন দর্শক। নির্মাতা রাজের দাবী, এ গানটিই ‘যদি একদিন’ ছবির টার্নিং। আগামী ফেব্রুয়ারি মাসেই মুক্তি পাবে ছবিটি।

গেল জানুয়ারিতে ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু হয় ঢাকাতে। এরপর কক্সবাজারে কিছু অংশের শুটিং হয়। বর্তমানে একেবারে শেষ পর্যায়ে এর শুটিং। যৌথভাবে এ ছবির চিত্রনাট্য করেছে আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিতে গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ।

Reneta

‘যদি একদিন’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন এই সময়ের হার্টথ্রব অভিনেতা তাহসান খান। তার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে ঢাকার একক প্রযোজিত ছবিতে কাজ করছেন কলকাতার শ্রাবন্তী।

ছবিতে আরো রয়েছেন আফরিন শিখা রাইসা, তাসকিন, নাজিবা বাশার, মাসুম বাশার, মিলি বাশার, সাবেরী আলম প্রমুখ।

এ ছবি প্রসঙ্গে তাহসান আগেই বলেছেন, আমার জীবনে যদি একটা সিনেমা করি, তবে সেটা ‘যদি একদিন’ হওয়ার কথা ছিল। এই ছবিটা কেমন হবে শুটিং শুরু আগে কেউ আমাকে জিজ্ঞেস করলে, আমি হয়তো গড়িমসি করতাম। এখন ছবির কাজ শেষ। এবার আমি বলতে পারি, আমার জীবনে অভিনয়ের কোনো কাজে এতো ইমোশনালি যুক্ত ছিলাম না। গানের ক্ষেত্রে ছিলাম। এই ছবিটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ‘যদি একদিন’ আপনাদের ভালো কিছু উপহার দেবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিন রহমানতাহসানমুহম্মদ মোস্তফা কামাল রাজযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিফাইনালে সর্বোচ্চ গোলের রেকর্ড, ৯ গোলের ম্যাচে জিতেছে পিএসজি

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: আসিফ মোসাদ্দেক

দুই দিনব্যাপী নৃত্যের তালে মুখর শিল্পকলা

এপ্রিল ২৯, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য দিবসে বর্ণাঢ্য নৃত্য উৎসব ২৯ এপ্রিল

এপ্রিল ২৮, ২০২৬

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী টিটন

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT