শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে জাগৃতির প্রকাশক-লেখক ও কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
দীপন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিহত ফয়সল আরেফিন দীপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ও লেখক আবুল কাসেম ফজলুল হকের একমাত্র ছেলে।
নিহত লেখক-ব্লগার অভিজিতের সঙ্গে উদয়ন স্কুলে পড়েছেন দীপন। উচ্চ শিক্ষা নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে। তার স্ত্রী একজন চিকিৎসক। তাদের দুই সন্তান রয়েছে।







