পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থ বছর থেকে প্রতি তিন মাস পর পর প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন করা হবে।
কোনো প্রকল্পের সময়সীমা দুই বারের বেশি বাড়ানো হবে না। বর্তমান অর্থবছরের শেষ দুই মাসে সুষ্ঠভাবে এডিপি বাস্তবায়ন ও আগামী অর্থবছরের এডিপি বাস্তবায়ন বিষয়ে বৈঠকের পর সংবাদ সম্মেলনে কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
সরকারি অর্থের অপচয়রোধ, সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়ার কথাও জানান মুস্তফা কামাল।
কোর্ট-কেসসহ জমির জটিলতার কারণে কিছু কিছু প্রকল্পে সময় লেগে যাচ্ছে। তবে আর যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি শেষ করা হবে। তবে আর কোনো প্রকল্পের জন্য দীর্ঘসূত্রতা সহ্য করা হবে না।







