চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রকল্পের উদ্দেশ্য যেন অর্থের লুটপাট না হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:২২ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০১৭
সম্পাদকীয়
A A

জলবায়ু তহবিল বরাদ্দের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব কাজ করছে দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি বলছে, ঝুঁকির সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল বরাদ্দ হচ্ছে না। দলীয় এবং রাজনৈতিক বিবেচনায় বেশি ঝুঁকিতে থাকার পরও বরাদ্দ কম দেয়া হচ্ছে। প্রভাবশালী ব্যক্তিদের পছন্দমতো প্রকল্পে বেশি বরাদ্দ দেয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, পৌরসভার চেয়ারম্যান-সচিব ও প্রকৌশলীরা নিজেদের আত্মীয়, বন্ধু ও পরিচিত ব্যক্তিদের জলবায়ু প্রকল্প বাস্তবায়নের ঠিকাদার নিয়োগ করেছেন। এসব প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুবিধা দেওয়ার কথা থাকলেও তা না করে সচ্ছল ব্যক্তিদের সুবিধা দেয়া হয়েছে। ‘জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান: প্রকল্প বাস্তবায়নে সুশাসন’ শীর্ষক ওই গবেষণা প্রতিবেদনে টিআইবি আরো দাবি করে, জলবাযু প্রকল্পের সুবিধাভোগিদের পাশাপাশি ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ঘটনাও ঘটেছে। বাস্তবায়িত হওয়া ৬টি প্রকল্পের ওপর করা গবেষণার তথ্য নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। বাংলাদেশে বর্তমানে জলবায়ু পরিবর্তনে ক্ষতি মোকাববিলায় ৩৭৮টি প্রকল্প রয়েছে। যেসব প্রকল্পে বরাদ্দ রয়েছে প্রায় ২ হাজার ৬শ কোটি টাকা। আমরা জানি বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ নিয়ে সরকারের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি তুলে ধরে ঝুঁকি মোকাবিলায় ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এজন্য দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুত অর্থ ক্ষতিগ্রস্থ দেশগুলোকে দেয়নি। জাতিসংঘের তত্ত্বাবধানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থে একটি তহবিল গঠনের ঘোষণা দেওয়া হয় ২০১২ সালে। সেখানে ২০২০ সালের মধ্যে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার করে অর্থ দিয়ে ওই তহবিল গঠনের অঙ্গীকার করেছিল তারা। তবে সেই বিষয়ে তেমন অগ্রগতি নেই বললেই চলে। এই অবস্থায় বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে এ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে অর্থ বরাদ্দ দিচ্ছে। কিন্তু দেখা গেছে অন্যান্য প্রকল্পগুলোর মতোই জলবায়ু তহবিলের প্রকল্পগুলো অনুমোদন এবং অর্থ খরচে তড়িঘড়ি করা হচ্ছে। অনেকক্ষেত্রে সেসব প্রকল্প গ্রহণে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রয়োজনীতার অভাবও দেখা যাচ্ছে। যার মানে দাঁড়ায়, ওইসব প্রকল্প নেয়াই হয় অর্থ লুটপাটের উদ্দেশ্যে। কিন্তু এর ফলে ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীগুলো আরো ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। তাই আমরা মনে করি, জাতীয় স্বার্থে অতি গুরুত্বপূর্ণ জলবায়ু তহবিল আরো বেশি সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিৎ। বিশেষ করে এ তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারকে আরো উদ্যোগী হওয়া প্রয়োজন। এজন্য সেখানে গ্রহণযোগ্য ও বিতর্কমুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তির পাশাপাশি প্রকল্প গ্রহণে বাস্তবসম্মত নীতিমালা থাকাটাও বেশি জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ৭ বছরের শিশুকে কুপিয়ে মারলো ফুফা

পরবর্তী

কৃষিতে উদ্ভাবন এবং প্রযুক্তি বিকাশে ইউএসএআইডি’র নতুন প্রকল্প চালু

পরবর্তী

কৃষিতে উদ্ভাবন এবং প্রযুক্তি বিকাশে ইউএসএআইডি'র নতুন প্রকল্প চালু

অস্কারে সর্বাধিক মনোনয়ন পেলো ‘লা লা ল্যান্ড’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT