চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস হামলা ভবিষ্যত বিনিয়োগে বড় হুমকি: সিমেন্স প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ন ২২, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

প্যারিসের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় ও ভয়াবহ সন্ত্রাসী হামলা এবং ইউরোপে চলমান রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগের ক্ষেত্রে নিরুৎসাহ তৈরি করতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ইউরোপের অন্যতম বৃহৎ ইঞ্জিনিয়ারিং কোম্পানি সিমেন্সের নির্বাহী পরিচালক জো ক্যাসার।

তিনি বলেন, বিনিয়োগ হচ্ছে একধরণের বিশ্বাস যা ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু যখন এই ধরণের সন্ত্রাসী হামলা ও রাজনৈতিক অস্থিরতা চলে; তখন মানুষ বিনিয়োগে পিছপা হয়। একই সঙ্গে তারা ভবিষ্যতের ভালো সময়ের জন্য অপেক্ষা করে।

প্রায় সাড়ে ৩ লাখ কর্মচারী নিয়ে রাজত্ব করা ওই কোম্পানির নির্বাহী পরিচালকের মতো একই মন্তব্য করেন ইতালির অর্থমন্ত্রী পিয়েরে কারলো পাদোয়াঁ।

তিনি বলেন, ১৩ নভেম্বর প্যারিসে সন্ত্রাসী হামলা শুধু ১৩৯ জনের জীবনই কেড়ে নেয়নি, ইউরোপের অর্থনৈতিক ঘাটতি পুষিয়ে ওঠার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পিয়েরে কারলো আরো বলেন, ওই সন্ত্রাসী হামলায় বিনিয়াগকারীদের ভরসা ও মনোবল দূর্বল হয়ে গেছে যা অর্থনীতি ও বিনিয়োগের জন্য বড় ক্ষতি। এই সঙ্কট থেকে ইউরোপের দেশগুলোকে বের করে নিয়ে আসা এখন অপরিহার্য হয়ে পড়েছে। কিন্তু বিনিয়োগ ছাড়া তা একেবারেই অসম্ভব।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েকমাসের তুলনায় অক্টোবরে ইউরোজোনের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিলো এবং বিনিয়োগ ১০৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছিলো। কিন্তু প্যারিস এই ধরণের সন্ত্রাসী হামলা ও চলতি সপ্তাহে ব্রাসেলসে জারি করা কড়া নিরাপত্তার কারণে নভেম্বরে বিনিয়োগের হার কমবে।

Reneta

আগামী সপ্তাহে ইউরোপীয় কমিশন চলতি মাসের বিনিয়োগের হার প্রকাশ করবে।

জো ক্যাসার বলেন, এখানকার ভূ-রাজনৈতিক পরিবেশে চলমান অস্থিরতা সত্বেও প্যারিস হামলার আগ পর্যন্ত চলতি মাসের প্রথম দিকে ধারণা করা হয়েছিলো ২০১৬ অর্থ বছরে ইউরোপে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা হলেও বৃদ্ধি পাবে।

বেলজিয়ামের রাজধানীতে কড়া নিরাপত্তা জারি করা সত্বেও সোমবার ব্রাসেলসে ইউরোজোনের অর্থমন্ত্রীরা এক বিশেষ বৈঠক করেছেন। বৈঠকে অর্থমন্ত্রীরা নিজ নিজ দেশের বাৎসরিক বাজেট, সাধারণ মানুষের আয়ের ওপর শরণার্থীরা সমস্যার প্রভাব ও গ্রিসে বেইল আউট পেমেন্ট নিয়ে আলোচনা করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী কলেরা টিকার সরবরাহ বৃদ্ধি, তিন বছর পর পুনরায় শুরু ভ্যাকসিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গুম হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: বাংলাদেশের প্রখ‍্যাত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ।

সুরকার ও সংগীত পরিচালক শাহনেওয়াজ কানাডায় মারা গেছেন 

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT