প্যারিস হামলা পর জনজীবনের মতো জোর ধাক্কা লেগেছে ফ্রান্সের অর্থনীতিতেও। আর্থিক কোম্পানির তথ্যে দেখা যাচ্ছে, ভয়াবহ ওই হামলা ফরাসি অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।
মর্মান্তিক ওই হামলায় ১২৯ জন নিহত ও তিনশ’র বেশি মানুষ আহত হয়।
আর্থিক কোম্পানির তথ্য প্রকাশ করা সংগঠন মারকিট জানায়, অর্থনীতির সূচকে ইউরোজোনের ১৯টি দেশ যখন গত সাড়ে চার বছরের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে, সেখানে চলতি মাসে ফ্রান্স অর্থনীতিতে নিম্নমুখী প্রভাব পড়েছে।
মারকিটের তথ্যে দেখা যায়, হামলার পর ফ্রান্সের অর্থনৈতিক সূচক গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ কমে ৫২ দশমিক ৬ শতাংশ থেকে ৫১ দশমিক ৩ হয়েছে। এটা ভবিষ্যতের জন্য অশনিসংকেত বলে হুশিয়ার করেছেন ফরাসি অর্থনীতিবিদরা।
অর্থনীতির সূচকে ইউরোজোনের ১৯টি দেশ ২০১১ সালের পর সবচেয়ে বেশি উন্নতি করেছে। এই দেশগুলোর সূচক ৫৩ দশমিক ৯ থেকে বেড়ে ৫৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।






