চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস হামলার মূল পরিকল্পনাকারী বেলজিয়ামে গ্রেফতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ১৮, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

ঘটনার চারমাস পর গ্রেফতার হলেন প্যারিস হামলার মূল অভিযুক্ত সালেহ আবদেসালাম। তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতারর করা হয়েছে। ওই হামলার পর থেকে গত চারমাস ধরে তিনি পালিয়ে ছিলেন।

বেলজিয়ামের সন্ত্রাস বিরোধী পুলিশ তাকে রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হলে তিনি পায়ে গুলিবিদ্ধ হন।

পুলিশ এ স্থান থেকে মুনির আহমেদ আল হাদজ নামে আরো একজনকে গ্রেফতার করে। তিনিও পুলিশের তালিকাভূক্ত আসামী ছিলেন।

সেখানে একাধিক বিস্ফোরণ আওয়াজ পাওয়া গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গত নভেম্বরে প্যারিসের ওই হামলায় ১৩০জন নিহত হয়। আহত হয় অনেকে। এরপর থেকেই সালেহ আবদেসালামকে খুঁজছিলো ইউরোপের পুলিশ।

এই খবর জানার পর ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক সম্মেলন ছেড়ে দেশে ফিরেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় সালেহের গ্রেফতার খুবই গুরুত্বপূর্ণ।

২৬ বছর বয়সী আবদেসালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

Reneta

হামলার পর সে আবার ব্রাসেলসের একটি ফ্লাটে লুকিয়ে ছিল বলে পুলিশের ধারণা।

এর আগে আবদেসালামকে গ্রেফতার করতে ব্রাসেলস এবং প্যারিসে কয়েক দফা অভিযান চালানো হলেও তাকে আটক করা যায়নি।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশ আশা করে, যত দ্রুত সম্ভব আবদেসালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হবে।

এই গ্রেফতারকে গুরুত্বপূর্ণ বলে মনে করলেও চূড়ান্ত নয় বলেও  মনে করেন তিনি।

কারণ হিসাবে ওঁলাদ বলেছেন, প্যারিস হামলার যারা পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, অর্থ দিয়েছে বা যারা প্রশ্রয় দিয়েছে, তাদের সবাইকে গ্রেফতার না করার পর্যন্ত লড়াই চলবে। হয়তো আরো অনেক গ্রেফতার হবে। কারণ এই চক্রটি অনেক বেশি বিস্তৃত।

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিসে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT