চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিসের রক্তগঙ্গায় যে বিদেশীরা

রেজাউল করিমরেজাউল করিম
২:১২ পূর্বাহ্ন ১৫, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

শুক্রবার ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলায় শুধু ফরাসিরাই নিহত হননি, প্যারিসের রক্তগঙ্গায় ভেসেছেন অনেক বিদেশী নাগরিকও।

ঘটনার একদিন পর বেশ কয়েকটি দেশ তাদের নিহত নাগরিকের পরিচয় প্রকাশ করেছে। এখন পর্যন্ত ১২টি দেশ তাদের নাগরিকের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।

আলজেরিয়া: হামলায় দুই আলজেরিয়ান নাগরিক নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘এপিএস’ জানিয়েছে, নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী একজন নারী ও ২৯ বছরের একজন পুরুষ রয়েছেন।

বেলজিয়াম: দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্যারিসের সন্ত্রাসী হামলায় তাদের তিনজন নাগরিক নিহত হয়েছেন। তবে তাদের সবারই ফ্রান্স এবং বেলজিয়ামের দ্বৈত নাগরিকত্ব ছিলো।

ব্রিটেন: নিজ দেশের একজন নাগরিক নিহত হওয়ার খবার নিশ্চিত করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রাণালয়। নিহত ব্রিটিশ নাগরিকের নাম নিকোলাস আলেকজান্ডার। এসেক্সের বাসিন্দা নিকোলাস ব্র্যান্ড ঈগলের কর্মী ছিলেন। হামলার সময় তিনি বাটাক্লান নাট্য সেন্টারে ছিলেন।

চিলি: নাগরিক নিহতের খবর নিশ্চিত করেছেন দক্ষিণ আমেরিকার দেশ চিলিও। একজন নারী-পুরুষসহ নিহত হয়েছেন মেক্সিকোতে নিয়োজিত দেশটির রাষ্ট্রদূত ও তার ভাগনি।

Reneta

মরক্কো: আফ্রিকার দেশ মরক্কোর একজন নাগরিক হামলায় নিহত হয়েছেন। দেশটি ফরাসি দূতাবাস থেকে একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে আরো একজন আহত হয়েছে বলে জানানো হয়।

পর্তুগাল: লিসবন থেকে সরকারি সূত্রে জানানো হয়েছে, প্যারিস হামলায় দুইজন পর্তুগীজ নাগরিক নিহত হয়েছেন। এর একজন স্তাদি ডি ফ্রান্স স্টেডিয়ামের কাছে নিহত হন। তিনি প্যারিসেই থাকতেন এবং সেখানে গণ-পরিবহনের কাজ করতেন। আর অন্যজন নিহত হন বাটাক্লান হল রুমে। তিনি ১৯৮০ সালে ফ্রান্সেই জন্মগ্রহণ করে। তবে তার দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে।

রোমানিয়া: হামলায় দুইজন রোমানিয়ান নিহত হয়েছেন। দুইজনের খবর নিশ্চিত করেছেন বুখারেস্ট সরকার।

স্পেন: বাটাক্লান হলের কনসার্টে যোগ দিয়ে হামলায় নিহত হন স্প্যানিশ নাগরিক গঞ্জালেস গারিদো। তার নিহত হওয়ার খবর সরকারিভাবে নিশ্চিত করেছে মাদ্রিদ কর্তৃপক্ষ।

সুইডেন: তথ্য যাচাই-বাছাই করে সুইডিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, হামলায় তাদের একজন নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।

তিউনিসিয়া: বন্ধুর জন্মদিন উৎযাপন করতে গিয়ে হামলার শিকার হয়ে নিহত হয়েছেন তিউনিসিয়ার দুই তরুণী। দুই বোনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রাণালয়।

যুক্তরাষ্ট্র: প্যারিসের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক নোয়েমি গঞ্জালেস। এখনও পর্যন্ত তিনিই একমাত্র নিহত মার্কিনি। ২৩ বছরের গঞ্জালেস গত সেপ্টেম্বরে প্যারিস যান। ফ্রান্সের ডিজাইন স্কুলের ছাত্রী ছিলেন।

গঞ্জালেস ছাড়াও আরো এক মার্কিন নাগরিক হামলায় আহত হয়েছেন। আহত হয়েছেন এক সুইজ নারী।

নিজ দেশের দুইজন নাগরিক আহতের খবর নিশ্চিত করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ।

Jui  Banner Campaign
ট্যাগ: প্যারিসে হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT