চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্যারাসাইট’র পর এবার ‘মিনারি’ আলোচনায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A
একটি পরিবারের সদস্যরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গতবছর অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে ছিল ‘প্যারাসাইট’র জয়জয়কার। অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়ে কোরিয়ান ভাষার এই ছবিটি ইতিহাস গড়েছিল। এবছর আলোচনায় আছে কোরিয়ান ভাষার আরেক ছবি ‘মিনারি।’

১৯৮০ সালের এক অভিবাসী পরিবারকে নিয়ে ‘মিনারি’ ছবির কাহিনী। জীবনযাত্রার মান উন্নত করার জন্য তারা যুক্তরাষ্ট্রের আরকানসার একটি ফার্মে কাজ করা শুরু করে। ‘প্যারাসাইট’-এর মতোই এই ছবির শুটিং এবং প্রযোজনা যুক্তরাষ্ট্রেই করা হয়েছে।

প্যারাসাইট ছবিতে চিত্রিত হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল শহরের দুটি পরিবারের জীবন। একটি পরিবার দরিদ্র, তারা থাকে একটি ভবনের বেসমেন্ট বা মাটির নিচের ফ্ল্যাটে- আর অন্যটি একটি ধনী পরিবার, যারা থাকেন বিলাসবহুল বাড়িতে। ডার্ক স্যাটায়ারের আড়ালে তুলে ধরা হয়েছে সমাজের ভেদাভেদ।

‘মিনারি’ নির্মাতা লি আইস্যাক চাং বলেন, “কোরিয়ান ভাষায় কথা বলেন এমন এক পরিবার দেখানো হয়েছে যারা কোরিয়ার সংস্কৃতিতে চলেন। কিন্তু আমার মনে হয় এই ছবি আমেরিকা নিয়েও কথা বলে। অনেক মানুষের নানা ধরনের কাজ, জীবনের নানা রকম পথচলা নিয়ে কথা বলা হয়েছে ছবিতে। ‘প্যারাসাইট’ থেকে আলাদা এই ছবি।”

লি আইস্যাক চাং নিজেও বেড়ে উঠেছেন আরকানসায়। তাই নিজের জীবনও কিছুটা ফুটিয়ে তুলেছেন ছবিতে। ‘প্যারাসাইট’ এর মতো কোনো স্যাটায়ার নেই ছবিতে। বর্ণবৈষম্যও দেখানো হয়নি।

‘মিনারি’ ইতোমধ্যেই বেশ কয়েকটি অ্যাওয়ার্ডে মনোনয়ন জিতে নিয়েছে। তার মাঝে গোল্ডেন গ্লোব অন্যতম। অস্কারের চূড়ান্ত মনোনয়ন এখনও ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে অস্কারের মনোনয়নেও থাকবে ‘মিনারি।’

মিনারি বর্তমানে যুক্তরাষ্ট্রের হলগুলোতে চলছে। মার্চে মুক্তি পাবে দক্ষিণ কোরিয়ায়। সিএনএ লাইফস্টাইল

ট্যাগ: অস্কারকোরিয়ান ছবিপ্যারাসাইটমিনারিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় অক্সফোর্ডের ভ্যাকসিন অনুমোদন

পরবর্তী

হাসপাতালে প্রিন্স ফিলিপ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে প্রিন্স ফিলিপ

দেবের সঙ্গে যশের হাসিমুখে ছবি, শুভ কামনা জানালেন দেব. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপিতে যশ, শুভ কামনা জানালেন দেব

সর্বশেষ

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার: চিফ হুইপ

আগস্ট ২৬, ২০২৬

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT