প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। নিজে একটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে আরেকটি গোল করিয়েছেন দলটির রিয়াল মাদ্রিদ তারকা হামেস রদ্রিগেজ।
শুরুতেই ১২ মিনিটে কার্লোস বাক্কার গোলে এগিয়ে যায় কলম্বিয়া। হামেসের নেওয়া কর্নার থেকে হেডে গোলটি করেন বাক্কা। খেলার ৩০ মিনিটে ২-০ গোলের লিড নেয় কলম্বিয়া। এডউইন কারাদোনার পাস থেকে বল জালে জড়ান হামেস রুদ্রিগেজ।
প্রথমার্ধের ইনজুরি টাইমে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় প্যারাগুয়ে। দারিও লরেঞ্জোর দারুণ একটি শটে কোনও মতে আলতো হাত লাগান কলম্বিয়ান গোলরক্ষক ডেভিড ওসপিনার। ফলে বলটি গোলবারে লেগে ফিরে আসে।
খেলার ৭০ মিনিটে অফসাইডের ফাঁদের কলম্বিয়া তাদের তৃতীয় গোলটি পায়নি। ৭১ মিনিটে একটি গোল শোধ করেন প্যারাগুয়ের ভিক্টর হুগো নুনেজ। গোলবারের ২৫ গজ দূর থেকে দারুণ এক শটে বল জালে জড়ান তিনি।
ম্যাচের ৮১ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্যারাগুয়ের ওস্কার ডেভিড রোমেরো। তবে ১০ জনের দল হলেও খেলার শেষ দিকে আর কোনও গোল হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারাগুয়ে।







