চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর মেয়রের ১ বছরের কারাদণ্ড, আপিল আবেদনের শর্তে জামিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ন ২৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, জনপদ, ঝিনাইদহ
A A

ঝিনাইদহ প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা ও মারপিটের ঘটনায় দায়ের করা মামলায় ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভার মেয়র শাহিনুর রহমান রিন্টুকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পরে আপিল আবেদন করার শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৩ জুলাই লোডশেডিং জনিত কারণে উপজেলার দিগনগর গ্রামে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু ও তার লোকজন হামলা চালায়। এ সময় উপকেন্দ্রে ভাংচুরসহ ইউসুফ আলী নামের এক লাইনম্যানকে মারধর করে তারা। এ ঘটনার পরের দিন ১৪ জুলাই ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রশাসন এমরুল হাসান মাসুদ বাদি হয়ে পৌরসভার মেয়র শাহিনুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে হরিণাকুন্ডু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি পিবিআই পরিদর্শক আব্দুল লতিফ ৬ জনের নামে আদালতে চার্জশীট দাখিল করেন।

সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিচারক তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের সাথে এক হাজার টাকা জরিমানা আদায়ের আদেশ দেন তিনি। জরিমানার টাকা অনাদায়ে আরো ২০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ মামলায় অন্য ৫ আসামিকে খালাস দেয়া হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: পল্লী বিদ্যুৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ায় গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সরকারের আকার ছোট হবে, কমবে মন্ত্রনালয়ের সংখ্যা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাভালনির মৃত্যুতে ‘ব্যাঙের বিষ’ ব্যবহার, রাশিয়াকে দায়ী করছে যুক্তরাজ্য

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশিদের ব্যবসা বৃদ্ধি, শক্তিশালী হচ্ছে রেমিট্যান্স

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

যে পরিকল্পনায় পাকিস্তানকে হারিয়েছে ভারত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT