চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচন মতৈক্যের পরিবেশ তৈরির সুযোগ: শ্যানন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৫ পূর্বাহ্ন ১৩, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশে আসন্ন পৌর নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পরিবেশের জন্য মতৈক্যের পরিবেশ উন্মোচিত হচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। ঢাকা সফরে থাকা মার্কিন আন্ডার সেক্রেটারি থমাস এ. শ্যানন এ দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশগুলোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইনিস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটিজিক স্টাডিজ- বিস এর যৌথ আয়োজনে সেমিনার ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক: বৈশ্বিক ইস্যুতে ঐক্যবদ্ধ’। মূল বক্তা ছিলেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ে নতুন আন্ডার সেক্রেটারি থমাস এ. শ্যানন।

তিনি বলেন, গণতন্ত্রের প্রতি বাংলাদেশের যে প্রতিশ্রুতি আসন্ন পৌর নির্বাচন তা পুনর্নিশ্চিত করার একটি সুযোগ।

শ্যানন বলেন, আমেরিকা এখনও বাংলাদেশকে গুরুত্ব দেয়, এ ব্যাপারে কোন সন্দেহ থাকতে পারে না। এটি এমন এক দেশ যার কথা পুরো পৃথিবী মনোযোগ দিয়ে শোনে, তা হোক শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন অথবা সন্ত্রাসবিরোধী বিষয়ে। আর বাংলাদেশীরা এই বিশ্বের সবচেয়ে সহিষ্ণু, উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্যোগী মানুষদের মধ্যে অন্যতম।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একত্রে কাজ করে অসাধারণ সব অর্জন লাভ করতে পারে যা বিগত চল্লিশ বছরের অভিজ্ঞতায় প্রতীয়মান বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী চল্লিশ বছরও এর ব্যতিক্রম হবে না; কারণ আমাদের অংশীদারিত্বটি এমনই যার শক্তি, সহিষ্ণুতা এবং সম্ভাবনা সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়।’

বাংলাদেশ লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নে বিপুল সাফল্য দেখিয়েছে উল্লেখ করে শ্যানন বলেন, ‘এর অনেকাংশই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। বাংলাদেশের সাফল্যের অনেকখানিই অর্জিত হয়েছে নারীকে উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে।’

Reneta

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতিতে এবং বাণিজ্যিক শক্তিকেন্দ্রে পরিণত হতে পারে বলেও সুখবার্তা দেন তিনি।

বলেন, ‘বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও অনেক দিন ধরে নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে। দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার মধ্যে মানুষ এবং পণ্য পরিবহণে কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারে।’

সহিংস চরমপন্থীদের বর্বরতা ও সন্ত্রাসের হুমকির মুখে উভয় দেশই (বাংলাদেশ ও আমেরিকা) একইভাবে অরক্ষিত এবং একে পরাজিত করতে আমরা একত্রে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আবারও সিনেটর কেনেডিকে উদ্ধৃত করে তিনি বলেন, এই যুদ্ধে “আমরা সকলে বাংলাদেশী, সকলে আমেরিকান এবং আমরা সকলে মানবিকতার বৃহত্তর জোটে আমরা সকলে জোটবদ্ধ।”

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এ মার্কিন এ কূটনীতিক। এ সময় দ্বিপাক্ষিক সহযোগিতার আশ্বাসের পাশাপাশি শ্যানন বলেন, বাংলাদেশকে তারা সমৃদ্ধ ও নিরাপদ দেখতে চান। কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ায় ঢাকার পুলিশকেও সাধুবাদ জানান তিনি। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌরসভা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT