চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৌর নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ চায় আওয়ামী লীগ

সোমা ইসলামসোমা ইসলাম
৬:৫৫ পূর্বাহ্ণ ২৮, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

পৌরসভা নির্বাচনের বিধি বিধান হয়ে গেলেও বিধি পরিবর্তন করে এমপিদের নির্বাচনী প্রচারণায় যাওয়ার সুযোগের দাবি তুলেছে আওয়ামী লীগ। আবার আইনি সুযোগ না থাকার পরও ১৫ দিন নির্বাচন পেছানোর দাবি বিএনপির। ইসি বলছে, লিখিত আবেদন করলে সবার দাবি নিয়ে আলোচনায় বসবে নির্বাচন কমিশন।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হতে দল থেকে প্রত্যয়নপত্র লাগবে। প্রত্যয়নপত্রে কে সই করবেন, নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে তা নির্বাচন কমিশনকে জানানোর কথা। সে অনুযায়ী দুপুরের পর থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনে আসতে থাকেন। বিএনপির একটি প্রতিনিধিদল ইসিতে এসে অভিযোগ করে, তাদের আসার খবর পেয়েও উপযুক্ত সম্মান দেয়নি নির্বাচন কমিশন। পরে তারা জানান, অতিরিক্ত সচিবকে না পেয়ে উপসচিবের হাতে দিয়েছেন দলের চিঠি।

বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রাথী মনোনয়ন প্রত্যায়ন প্রদানের জন্য দলের যুগ্ম মহাসচিব শাহাজাহাকে দলের চেয়ারপার্সন দায়িত্ব দিয়েছেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন আন্তরিক হলে তারা আমাদেরও বক্তব্য আমলে নিয়ে সেটা পিছিয়ে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

পরে আওয়ামী লীগের পক্ষেও চিঠি আসে নির্বাচন কমিশনে। আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সম্বন্বয় কমিটির সদস্য এডভোকেট রিয়াজুল কবির কাউসার বলেন, আওয়ামীলীগের পক্ষে পৌর নির্বাচনে মেয়র পদে জননেত্রী শেখ হাসিনার সাক্ষরে মনোনয়ন প্রদান করা হবে।

ইসি বলছে, নির্বাচন পেছানো এবং এমপিদের প্রচারণায় যাবার বিষয়টি কতখানি বাস্তবায়নযোগ্য সেটি আলোচনা সাপেক্ষ। নির্বাচন কমিশনার ব্রি.জে.(অব:) জাবেদ আলী বলেন, যারা এ সব আলোচনা করবেন ওনারাও সবকিছু জানেন। ওনারা আইনও জানেন এবং সমস্যাও জানেন। তারপরও যদি ওনারা আমাদের কাছে আসেন, এখন শোনা যাচ্ছে যে কেউ কেউ আবেদন করবে।

Reneta

তিনি আরো বলেন, আবেদন আমাদের কাছে আসে নাই। আসলে বলবো।

আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মেয়র পদে প্রার্থীদের প্রত্যয়নপত্রে দলীয় প্রধানরা সই করলেও বিএনপি থেকে এ দায়িত্ব পেয়েছেন যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশনপৌর নির্বাচনস্থানীয় নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT