চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পোড়ামন ২’ নিয়ে মফস্বলের দর্শকদের উৎসাহ-উদ্দীপনা বেশি: সিয়াম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ন ২৯, জুন ২০১৮
বিনোদন
A A

ঈদে মুক্তি পাওয়া ছবি ‘পোড়ামন ২’। দিন যত গড়াচ্ছে এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ ততো বাড়ছে। প্রথমে ২২ সিনেমা হলে মুক্তি পেলেও আজ (তৃতীয় সপ্তাহ) থেকে দর্শকদের আগ্রহের কারণে আরও বেশী হলে মুক্তি দেয়া হয়েছে। চলতি সপ্তাহ থেকে দেশের ৩৫ হলে চলছে এই ছবিটি। মুক্তির পর ঢাকা ও গাজীপুরের দর্শকরা ‘পোড়ামন ২’ নিয়ে কতটা উচ্ছ্বাসিত সেটা টের পেয়েছেন ছবির নায়ক সিয়াম আগেই।

এবার মফস্বলের দর্শকদের উচ্ছ্বাস জানতে ‘পোড়ামন ২’ ছবির ইউনিট গেছে নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায়। গতকাল (বৃহস্পতিবার) রাতে তিন জেলার হল ভ্রমণ করতে ঢাকা ছাড়েন সিয়াম, ছবির নায়িকা পূজা চেরী, পরিচালক রায়হান রাফী এবং প্রযোজক আবদুল আজিজ, জাজ মাল্টিমিডিয়া ডিজিটাল মিডিয়া ম্যানেজার সাকিব শৌখিন।

ময়মনসিংহে রাত্রিযাপন করে সকালে টিম ‘পোড়ামন ২ ছুটে নেত্রকোনা সদরের হীরামন সিনেমা হলে। সেখানে চলছে ছবিটি। আজ, শুক্রবার বিকেলে নেত্রকোনার হীরামন সিনেমা হলে অবস্থানের সময় সিয়াম চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শকের উপস্থিতি পুরাই আগুন!

তিনি বলেন, ঢাকা ও গাজীপুরের হলে দর্শকের আগ্রহ যেমন ছিল, এখানে এসে লক্ষ্য করলাম কয়েক’শ গুণ বেশী। দর্শকদের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের জন্য তারা কতটা ক্রেজি হতে পারে এটা মফস্বলে না এলে বুঝতাম না। এখানে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা অনেক বেশি। নেত্রকোনার হীরামন সিনেমা হল থেকে টিম ‘পোড়ামন ২’ যাবেন ময়মনসিংহের ছায়াবানি সিনেমাহলে। সেখানে দর্শকদের সঙ্গে কিছু সময় কাটিয়ে রওনা দেবেন কিশোরগঞ্জ জেলার মানসী সিনেমাহলে। কারণ এই দুই সিনেমা হলে চলছে ‘পোড়ামন ২’। এরপর আজ রাতেই ঢাকা ফিরবেন তারা। এদিকে নতুন করে আজ, শুক্রবার থেকে ঢাকার বাইরে বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), ছায়াবানী (ময়মনসিংহ), চিত্রালী (খুলনা), দুলাল (ফেনী), হীরামন (নেত্রকোনা), ঝংকার (পাঁচদোনা), কানন (সাগরদিঘী)।

কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মানসী (কিশোরগঞ্জ), মডার্ন (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মনিকা (শায়েস্তাগঞ্জ), নন্দিতা (সিলেট), নিউমেট্রো (নারায়নগঞ্জ), অভিরুচি (বরিশাল), প্রীতি (আগলা), রাজ (কুলিয়ারচর), রানা (বামন্দী), রানীমহল (ডেমরা), রাজিয়া (নাগরপুর), রুনা (চালাকচর), শঙ্খ (খুলনা), সেনা (সাভার) সিনেমা হলগুলোতে প্রদর্শিত হচ্ছে ‘পোড়ামন ২’।

সিয়াম-পূজা ছাড়াও ‘পোড়ামন ২’ ছবিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, বাপ্পারাজ, নাদের চৌধুরী, ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু প্রমুখ। এটি জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনায় নির্মিত ছবি।

Jui  Banner Campaign
ট্যাগ: অাব্দুল আজিজজাজ মাল্টিমিডিয়াপূজা চেরিপোড়ামন-২লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ফেব্রুয়ারি ৬, ২০২৬

‘ডাকসেবা অধ্যাদেশ-২০২৬’ চূড়ান্ত অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

থানা ও পুলিশ ফাঁড়ি নির্মাণে ৭০৭ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

গুলশানে পুলিশের এডিসিকে মারধর; গ্রেপ্তার ৫

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT