চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোষা গরু কোরবানি দেই: মনির খান

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
৯:০৮ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

নব্বই দশকের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান নিজের হাতে একবছর ধরে গরু পুষে কোরবানি দেন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন। ‘প্রেমের তাজমহল’ খ্যাত শিল্পী মনির খান বলেন, গত আটবছর ধরে কোরবানি দেওয়ার আগে একবছর ধরে আমি ওই পশুটি পুষি। গরুর খাওয়া–দাওয়া থেকে শুরু করে গরুর লালন পালন নিজের হাতে করে থাকি। মাঝে মধ্যে কাজের ব্যস্ততার জন্য যখন সময় দিতে পারি না তখন বাড়ির অন্য কোনো মানুষ ওই গরুটির যত্ন নেয়।

গত আটবছর ধরে পোষা গরু কোরবানি দিচ্ছেন কোনো এমন প্রশ্নে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মনির খান বলেন, মূলত দুইটি কারণে আমি পশু পুষে কোরবানি দিয়ে থাকি।

প্রথমত: যে পশুটিকে আমি কোরবানি দিবো তার প্রতি যদি আমার মায়া না জন্মায় তাহলে তো কোরবানি বলে মনে হবে না। দীর্ঘ একবছর ধরে যেই পশুটিকে আমি খুব যত্ন সহকারে লালন-পালন করবো সম্ভবত তার প্রতি অন্যরকম মায়া জন্মাবে। তাই প্রতি বছর নিজে পশু পুষে কোরবানি দিই।

দ্বিতীয়ত: কোরবানি ঈদ আসলে গরু ব্যবসায়ীরা একটু লাভের আশার বিভিন্ন ভাবে গরু মোটাতাজাকরণ করে থাকে। যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই জেনে শুনে তো আমি এবং আমার সন্তানদের বিষ খাওয়াতে পারি না। তাই নিজের পোষা গরুটিকে ঘাস, ভূষি, গম যা খাওয়ানো দরকার তাই আমি খাওয়াই। এতে করে নিজে একটু স্বস্তিতে থাকি নিজের পাশাপাশি সন্তানরাও ভালো কিছু খাচ্ছে।

কোরবানি ঈদ প্রস্ততি নিয়ে এই সঙ্গীতশিল্পী আরো বলেন, আমি ঢাকাতে ও গ্রামের বাড়ি ঝিনাইদহে কোরবানি দেই। ঢাকাতে ঈদের দিন গরু ও ছাগল দুটোই কোরবানি দেওয়া হয়। আর তার পরেরদিন বাড়িতে চলে যাই সেইদিন বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে গরু কোরবানি দিই। আসলে ঢাকা ও গ্রামের বাড়ির ঈদ উদযাপন পালন করতে আমার ও সন্তানদের খুব ভালো লাগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মনির খানসঙ্গীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভরসা হয়ে উঠতে পারেন যে তারকারা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT