দেশে তৈরী পোশাক খাতে সবচেয়ে কম শ্রমিক অসন্তোষ হয় চট্টগ্রাম ও নারায়নগঞ্জে আর সবচেয়ে বেশি ঢাকার আশুলিয়া ও গাজীপুরে। বেসরকারি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
উদ্যোক্তারা বলছেন, চট্টগ্রাম ও নারায়গঞ্জের উদ্যোক্তারা নিয়মিত কারখানায় যান। শ্রমিকদের সাথে তাদের নিয়মিত আলাপ আলোচনার কারণে দ্রুত সমস্যার সমাধান হয়।
রানা প্লাজা দুর্ঘটনার পর গত তিন বছরে তৈরী পোশাক খাতের শ্রমিক অসন্তোষ নিয়ে গবেষণায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণায় উঠে আসে ৩ বছরে ৫শ’ ৯৪টি শ্রমিক অসেন্তাষের ঘটনা ঘটেছে। তার মধ্যে মাত্র ১৫টি হয়েছে চট্টগ্রামে। সবচেয়ে বেশি ঢাকায়।
উদ্যোক্তারা বলছেন, আশুলিয়া ও গাজিপুরে শ্রমিক ঘনত্ব অনেক বেশি। তাই ছোট ঘটনাও বড় হয়ে যায়। শ্রমিক মালিক সম্পর্ক ও যোগাযোগ যত বেশি হবে কারখানায় শ্রমিকদের অসন্তোষ তত কম হবে বলে জানান উদ্যোক্তারা।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







