ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তিন বারের ইউরোপ সেরা জার্মানি।
তবে জার্মানির শুরুটা হতে পারতো দুর্দান্ত; ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মারিও গোটসে। কিন্তু জুলিয়ান ড্রাক্সলারের ক্রসে তার মাথা ছুঁইয়ে ক্রসবারের উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হয় জার্মানরা।
১৬তম মিনিটে গোলর সহজ সুযোগ হাতছাড়া করেন টনি ক্রুস। টমাস মুলারের বাড়ানো বলে ঠিকঠাক পা ছোঁয়াতে ব্যর্থ হন তিনি।
জার্মান মেশিনের একের পর এক আক্রমণের মুখে প্রথমার্ধের পুরাটা সময়েই রক্ষণ বাঁচাতে ব্যস্ত থাকতে হয় পোলিশদের।
দ্বিতীয়ার্ধে এসে অবশ্য ঘুরে দাঁড়ায় লেভানডফস্কির দল। প্রথম মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা পায় তারা।
কিন্তু কামিল গ্রোসিচকির গোলমুখে বাড়ানো দারুণ এক ক্রস ফাঁকায় পেয়েও মাথা ছোঁয়াতে ব্যর্থ হন ফরোয়ার্ডার মিলিক। ৫৯ মিনিটে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লেভানডফস্কি।
বাকি সময়ে দুই দল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। এ ড্রয়ে ‘সি’ গ্রুপ থেকে দু’দলের পয়েন্ট দাঁড়ালো সমান ৪।









