চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের অহিংস বাণীই মিয়ানমারে শান্তি আনতে পারে

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:১৯ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
পোপ

রাখাইনে জাতিগত নিধনের শুরু থেকেই আন্তর্জাতিক চাপে আছে মিয়ানমার। আরও বেশি চাপে আছেন মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চি। বাংলাদেশের কূটনৈতিক দক্ষতা আর বিশ্ব নেতাদের চাপে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে সমঝোতা স্মারক সাক্ষর করেছে মিয়ানমার। এই অব্যাহত চাপের মধ্যে সেখানে এসেছেন ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। মিয়ানমারে পৌঁছে রোমান ক্যাথলিকদের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা অং সান সু চি এবং রোহিঙ্গা সংকটের মূল খলনায়ক বর্মী সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করেছেন। এরপর নিজের বক্তৃতায় দেশটির সব নৃগোষ্ঠীর জন্য শ্রদ্ধার দাবি জানান তিনি। পোপ ফ্রান্সিস বলেন, মিয়ানমারের ভবিষ্যত নিশ্চয়ই শান্তির হবে। আর সেই শান্তি হবে সমাজের প্রতিটি সদস্যের মর্যাদা ও অধিকারের প্রতি সম্মানের ভিত্তিতে, প্রতিটি নৃগোষ্ঠীর এবং তাদের পরিচিতির প্রতি সম্মানের ভিত্তিতে, আইনের শাসনের প্রতি সম্মানের ভিত্তিতে এবং সেই গণতান্ত্রিক নিয়ম যা প্রতিটি ব্যক্তি ও দলের জন্য প্রযোজ্য তাদের প্রতি সম্মানের ভিত্তিতে। মিয়ানমারের সবচেয়ে বড় সম্পদ জনগণ। তারা অনেক কষ্ট ভোগ করেছে, এখনও করছে। নাগরিক সংঘাত ও যুদ্ধ বহুদিন ব্যাপী চলমান ছিলো এখানে এবং সেটা গভীর বিভক্তি তৈরি করেছে। যেহেতু দেশটি এখন আবার শান্তি পুনঃস্থাপন করতে চাইছে, তাই সেই সব ক্ষত সারানো মূল কাজ হওয়া উচিত। ধর্মীয় ভিন্নতা কখনো বিভক্তি বা অবিশ্বাসের উৎস হতে পারে না। আমরা পোপ ফ্রান্সিসের এই বক্তব্যকে স্বাগত জানাই। তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে আমরাও বলতে চাই,  ধর্মীয় ভিন্নতা কখনো বিভক্তি বা অবিশ্বাসের উৎস হতে পারে না। সেটা মিয়ানমার কিংবা বাংলাদেশ, অথবা বিশ্বের যেকোন জায়গায় তা হোক না কেন। পোপের সঙ্গে অং সান সু চির বক্তব্যেও অবশেষে একই সুর লক্ষ্য করা গেছে। পোপ ফ্রান্সিসের মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের প্রতি সম্মান জানিয়ে মিয়ানমার এই অহিংস বাণীর পথে ফিরে আসবে বলে আমরা আশা করি। তাহলে রোহিঙ্গা সংকটের মতো একটি মানবিক বিপর্যয় থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব বলে আমরা মনে করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT