চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসারদের ‘গোলাপি’ টেস্টে স্পিনারদেরও সুযোগ দেখছেন ভেট্টরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বলা হচ্ছে ইডেনে দিবা-রাত্রির টেস্টে ছড়ি ঘোরাবেন পেসাররা। স্পিনারদের জন্য তেমন সুবিধা নেই, কারণ যা দিয়ে খেলা হবে সেই গোলাপি বল পুরনো হলে অতটা ঘুরবে না। তেমন হলে স্পিনারদেরও করার বিশেষ কিছু থাকবে না! কথাটা মানলেও আমলে নিচ্ছেন না ড্যানিয়েল ভেট্টরি। বাংলাদেশের স্পিন পরামর্শকের দাবি, স্পিনারদের কাজে লাগাতে পারলে কার্যকরী হয়ে উঠতে পারেন তারাও।

‘যদি ঠিক বলে থাকি তাহলে হয়তো স্পিনাররা গোলাপি বলে তেমন সুবিধা করতে পারবে না। পেসাররাই ফায়দা তুলবে। তবে মনে করি, যেকোনো ম্যাচেই স্পিনাররা কার্যকরী ভূমিকা রাখতে পারে। তারা ম্যাচের গুরুত্বপূর্ণ অংশ।’ ইডেনে প্রথম অনুশীলন শেষে এমনই বললেন ভেট্টরি।

‘দিনের প্রথম দুই সেশনে স্পিনাররা খুব কাজে দেবে। যেকোনো টেস্ট ম্যাচেই স্পিনারদের কোনো না কোনো কাজে লাগেই। এসজি বলের শুরুতে স্পিনাররা ভালো শুরু এনে দিতে পারে। কারণ এই বলে তারা ভালোই করেছে অতীতে।’

নিজে স্পিন বল পরামর্শক হলেও পেসারদের নিয়ে কথা বলেছেন ভেট্টরি। গোলাপি বলে খেলার জন্য দলের চার পেসার মুখিয়ে আছে বলেও জানালেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক।

‘চার পেসারই বেশ রোমাঞ্চিত। বিষয়টা দারুণ। বাংলাদেশের পেসাররা সাধারণত এতটা খুশি হয় না! এসজি বল অন্য বলের থেকে আলাদা। খুব কম খেলোয়াড়েরই এই বলে খেলার অভ্যাস আছে, যাও বা আছে সেটা কুকাবুরা বলের। আমি বলবো এরমাঝেই উপভোগের উপলক্ষ খুঁজে নিতে হবে। প্রচুর জনসমাগম হবে। আমরা একটা দল হয়েই উপভোগ করার চেষ্টা করবো।’

গোলাপি বলে ব্যাটসম্যানদের কোথায় সমস্যা হতে পারে সেটা নিয়েও বলেছেন কিংবদন্তি এ সাবেক বাঁহাতি স্পিনার, ‘সাধারণত দিনের বেলায় গোলাপি বলে কোনো সমস্যা হয় না। কৃত্রিম আলোতে সমস্যা হতে পারে। এখন খুব দ্রুতই আলো পড়ে যায়। তখনই আমরা গোলাপি বলের আসল কাজটা দেখতে পারবো। আমার অভিজ্ঞতা বলতে গেলে টিভিতে যতটুকু দেখা। একদম গোধূলিলগ্নে বল খানিকটা সুইং করতে পারে। আমার মনে হয় তখনই ম্যাচটা জমবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইডেনের দিবা-রাত্রির টেস্টবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT