চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেসারদের আগুনে পুড়ল ব্যাটসম্যানরা

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:২২ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ছোট করে দেয়া হয়েছিল শের-ই-বাংলা স্টেডিয়ামের সীমানা দড়ি। তারপরও চার-ছয়ের পেছনে ছুটতে পারেননি ব্যাটসম্যানরা। পেসারদের দাপটের সামনে বরং টিকে থাকতেই সংগ্রাম করতে হয়েছে তাদের।

মাহমুদউল্লাহ একাদশ: ১৯৬/১০ (৪৭.৩ ওভার), নাজমুল একাদশ: ১৯৭/৬ (৪১.১ ওভার)
ফল: শান্ত একাদশ ৪ উইকেটে জয়ী।

তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচের স্কোরকার্ড পুরো চিত্রটাই তুলে ধরছে। সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা ব্যাটসম্যানদের জড়তা যে কাটেনি, বোঝা গেছে খেলা শুরু হতেই। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পেসাররা পেয়েছেন কিছুটা বাড়তি বাউন্স ও মুভমেন্ট। তাতে নাকাল ব্যাটসম্যানরা।

জয়-পরাজয় ছাপিয়ে দুই দলের বাজে ব্যাটিং আর পেসারদের দাপট দৃশ্যপটে এসেছে বারবার। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯৬ রানের বেশি তুলতে পারেনি মাহমুদউল্লাহ একাদশ। ১৫ বল আগেই তারা হারায় সব উইকেট।

অধিনায়ক মাহমুদউল্লাহ ৫১ ও ইমরুল কায়েস ৪০ ছাড়া বাকিরা উল্লেখ করার মতো রান করতে পারেননি। বিপর্যয়ের মুখে সাব্বির রহমান খেলছিলেন দারুণ। কিন্তু ২২ রানে থামে তার ইনিংস।

শান্ত একাদশের পেস ত্রয়ী তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধ নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নাঈম হাসান ও সৌম্য সরকার। মাহমুদউল্লাহ একাদশের ওপেনার নাঈম শেখ ও নুরুল হাসান সোহান রান আউট হন।

Reneta

দুইশর নিচে লক্ষ্য হলেও ইবাদত হোসেনের পেস তোপে দ্রুতই ৩ উইকেট হারায় শান্ত একাদশ। ৬০ রানের মধ্যে ফিরে যান সাইফ হাসান (১৭), সৌম্য সরকার (২১) ও মুশফিকুর রহিম (১)। তিন ব্যাটসম্যানকেই সাজঘরে পাঠান ইবাদত।

সাইফ-সৌম্যর ওপেনিং জুটি ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছিল। ব্যাকফুট কাভার ড্রাইভে প্রথম ওভারেই রুবেল হোসনকে দুই চার মারেন সাইফ। কিন্তু টিকতে পারেননি বেশিক্ষণ। দলীয় ২৭ রানের মাথায় ইবাদতের বলে প্রথম স্লিপে নাঈম শেখের হাতে জমে ফেরেন এ তরুণ। পরে ফিরে যান সৌম্য ও মুশফিক।

দলের বিপদের সময় হাল ধরতে পারেননি আফিফ হোসেন ধ্রুব। ৪ রান করে ধরেন প্যাভিলিয়নের পথ। এ বাঁহাতিকে ফেরান মাহমুদউল্লাহ। অধিনায়ক শান্ত কিছুটা হাল ধরলেও তাকে ফিরতে হয় দলের রান তিনঅঙ্ক ছোঁয়ার আগেই। যুব বিশ্বকাজয়ী দলের সদস্য রাকিবুল হাসানের বাঁহাতি স্পিনে বোল্ড হন শান্ত। করে যান ২৮ রান।

আরেক টাইগার ‍যুবা তৌহিদ হৃদয় ও ইরফান শুক্কুর দলকে দেখান জয়ের পথ। ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ১০৫ রান। খুব সতর্কতায় ব্যাট করতে করে গড়েন শতরানের জুটি।

৬২ বলে ফিফটি তোলা তৌহিদ ৫২ রান করে লেগস্পিনার আমিনুল ইসলামের বলে আউট হন। জয় থেকে তখন মাত্র ১৩ রান দূরে শান্ত একাদশ। তৌহিদের ইনিংসে ছিল দুটি করে চার ও ছয়ের মার।

৭০ বলে পঞ্চাশে পৌঁছানো ইরফান দলকে জিতিয়েই ছাড়েন মিরপুরের ২২ গজ। এ বাঁহাতি ব্যাটসম্যান ৭৮ বলে ৫৬ রান করে থাকেন অপরাজিত। মারেন ছয়টি চার।

নাঈম হাসান ছক্কা মেরে খেলা শেষ করেন। ৭ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৫ ওভার আগেই শান্ত একাদশ পায় ৪ উইকেটের জয়।

ম্যাচে দশটি উইকেট তুলেছেন পেসাররা। স্পিনারদের শিকার ৪ উইকেট। দুই দিনের প্রস্তুতি ম্যাচে পেসারদের বোলিং দেখে মুগ্ধতার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। সাদা বলের ক্রিকেটেও সেই ধারাবাহিকতার দেখা মিলল। অবশ্য পেসারদের দাপট দেখানোর পেছনে ব্যাটসম্যানদের দায়ও কম নয়!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT