চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশা ছাড়ছেন বেদেরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ন ২৫, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দীর্ঘদিনের পেশা ছেড়ে ভিন্ন কাজে যুক্ত হচ্ছেন দেশের বেদে সম্প্রদায়ের মানুষ। জীবনের তাগিদে ধীরে ধীরে যাযাবর জীবন থেকে বেরিয়ে এসে স্বাভাবিক ও স্থায়ী জীবন-যাপনে অভ্যস্ত হচ্ছেন তারা। তাদের মত সমাজের মূল স্রোতে মিশছে তাদের সন্তানেরাও।

শিক্ষা, স্বাস্থ্যের মত মৌলিক চাহিদাও পূরণ করতে পারছেন বেদেরা। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি কিছু প্রতিষ্ঠান তাদের সহায়তায় এগিয়ে আসছে। ফলে বিবাহ বিচ্ছেদের হার কমে যাওয়া, বহুবিবাহ হ্রাস পাওয়া ও মাতৃতান্ত্রিক সমাজ থেকে পিতৃতান্ত্রিকে রূপান্তর হওয়ার প্রবণতা লক্ষ্য করা গেছে। ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

সম্প্রতি ঢাকার অদূরে সাভারে একটি বেদে পল্লীতে ঢাকা স্কুল অব ইকোনমিকসের পক্ষ থেকে শিক্ষার্থীদের একটি দল বেদে পল্লী পরিদর্শন করেন।

ওই গবেষণায় দেখা গেছে, বেদে পল্লীর নারীরা এখন নকশী কাঁথা সেলাই করে আর পুরুষরা জুতার কারখানাসহ অন্যান্য কাজে যুক্ত হচ্ছে। পেশা পরিবর্তনের ফলে তাদের আয় বাড়ার পাশাপাশি জীবনমানেরর উন্নয়ন হয়েছে। তাদের সন্তানরা শিক্ষার সুযোগ পাচ্ছে, একটি অংশ উচ্চশিক্ষিতও হচ্ছে। অবশ্য এখনো এসব সম্প্রদায়ের লোকজন চাকরি কিংবা অপ্রাতিষ্ঠানিক খাতের কাজে মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন।

এসব কারণে বেদে সম্প্রদায় নিজেদের পরিচয় দিতে চায় না। যাদের জীবনমান উন্নয়ন হয়েছে, কিংবা ডাক্তার, প্রকৌশলী ও শিক্ষকতা পেশায় যাওয়া বেদে সম্প্রদায়ের অগ্রসরমান শ্রেণি এখন আর নিজদের অতীত পরিচয় দিতে চাইছেন না।

ঢাকা স্কুল অব ইকোনমিকসের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের ৫০ স্নাতকোত্তর ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী তাদের গবেষণাকর্মের অংশ হিসেবে সম্প্রতি বেদে পল্লী পরিদর্শন করেন। এতে টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।

Reneta

তিনি বলেন, গবেষণাপ্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জীবনমান উন্নয়নের জন্য বেদে পল্লীতে বসবাসরত মানুষের মানবিক মর্যাদা অর্জনের লক্ষ্যে সেখানে কার্যক্রম বেসরকারি অথচ প্রাতিষ্ঠানিক খাতে বাড়ানো দরকার।

দ্রুত সমৃদ্ধি কার্যক্রম পিকেএসএফ চালু করে সরকারের যে সদিচ্ছা, যাতে আয় প্রবাহ বৃদ্ধি পায় সেজন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকিং খাতের মাধ্যমে সেখানে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরির জন্য ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন দরকার। এতে অন্তভুক্তিমূলক উন্নয়ন সম্ভব হবে।

পরিদর্শনকালে তারা বেদে সম্প্রদায়ের অতীত ও বর্তমান জীবনাচরণের পরিবর্তনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পেশাবেদে সম্প্রদায়
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT