চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশাদার ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে কাজ শুরু করলেন দীপংকর দীপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫০ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০২০
বিনোদন
A A

আলোচিত ‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপংকর দীপন পেশাদার ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে কাজ শুরু করেছেন, যা বাংলাদেশে নেই বললেই চলে। দীপনের মতে, উন্নত বিশ্বে কাজটির প্রচলন থাকলেও ভারতীয় উপমহাদেশে বিশেষ দেখা যায় না।

এদিকে উইকিপিডিয়া বলছে, স্ক্রিপ্ট ডক্টরকে সিনেমা, নাটক বা ওয়েব সিরিজের জন্য প্রোডাকশন কোম্পানি থেকে ভাড়া করা হয়। তৈরি চিত্রনাট্যের উপর ঘষামাজা এবং গঠন, চরিত্রায়ণ, সংলাপ, থিমসহ বিভিন্ন বিষয়ে কাজটা করার জন্য। অনেক নামকরা সিনেমা যেমন স্পিড, এয়ারফোর্স ওয়ান, আরমাগডন, দ্য বর্ন আলটিমেটাম, লেথাল উইপেন, গন ইউথ দ্য উইন্ড, সুপারম্যান, ইন্ডিয়ানা জোনস, এনিমি অব দ্যা গেটস এসব ছবিতে স্ক্রিপ্ট ডক্টর হিসেবে পেশাদার লেখকরা কাজ করেছেন।

সে কাজটাই এবার পেশাদারিত্ব নিয়ে শুরু হলো বাংলাদেশে অনন্য মামুন পরিচালিত ছবি ‘নবাব এলএলবি’ দিয়ে। যেখানে তারকা অভিনেতা শাকিব খানের সঙ্গে মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া রয়েছেন।

Banglabid

বৃহস্পতিবার সন্ধ্যায় দীপংকর দীপন চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জানান, তার ‘ঢাকা অ্যাটাক’ ছবিতেও সিনেমাস নামে সাত-আটজনের টিম কাজ করেছিল। পোস্টারে তাদের নামও আছে। নির্মাণাধীন ‘অপারেশন সুন্দরবন’ ও ‘ঢাকা ২০৪০’-তেও টিম কাজ করেছে।

তিনি বলেন, ‘নবাব এলএলবি’র একটি পূর্ণ চিত্রনাট্য ছিল। এতে আমি ‘স্ক্রিপ্ট ডক্টর’ হিসেবে যুক্ত হয়েছি। আগামীতে ‘ত্রিভুজ’ নামে একটি ছবি করবো। তার আলোচনা করতে গিয়ে অনন্য মামুনের সঙ্গে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। সেই সুবাদে মামুনের এ ছবির সঙ্গে চিত্রনাট্যের কাজে যুক্ত হওয়া। মামুন আমাকে তার চাহিদা গুলো বুঝিয়ে দিয়েছেন। আমাকে পুর্ণ স্বাধীনতা দিয়েছেন- আমি তার রাইটার দের সাথে অনলাইন, কখনো সশরীরে মিটিং করে কাজটা শেষ করেছি।

টানা ১০ দিন ধরে ‘নবাব এলএলবি’র পূর্ণ চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন দীপংকর দীপন। বললেন, পরিচালকের দেয়া সম্পূর্ণ ওই চিত্রনাট্যে স্ক্রিপ্ট ডক্টরিং এর কাজ করেছি। তিনি মনে করেন, সাধারণত নির্মাতারা যে চিত্রনাট্য লেখেন তার বাইরে অন্য কারও মতামত নেয়া পছন্দ করেন না। অন্যন্য মামুন এক্ষেত্রে ব্যতিক্রম। তার মধ্যে ভালো সিনেমার জন্য ক্ষুধা দেখেছি।

Reneta

দীপন বলেন, সিনেমায় অনন্য মামুন আমার চেয়ে অভিজ্ঞ তারপরেও তিনি তার ছবির জন্য পেশাদারভাবে আমাকে নিয়োগ করে আমার মতামত নিয়েছেন। যেমন- পাঁচটি বললে উনি তিনটি তার সঙ্গে একমত হওয়ায় গ্রহণ করেছেন। দুজনেই নিজেদের মতামত শেয়ার করে ভুল সংশোধন করেছি। তারা সমন্বিত মতামত নিয়ে চূড়ান্ত চিত্রনাট্য তৈরি করছি।

তিনি বলেন, এতে করে কাজগুলো নিখুঁত হয়। কারণ একটি ভালো চিত্রনাট্য থেকে খারাপ সিনেমা হতে পারে। কিন্তু খারাপ চিত্রনাট্য থেকে কখনো ভালো সিনেমা হতে পারে না। শুধুমাত্র চিত্রনাট্য শক্তিশালী করার জন্য উন্নত ইন্ডাস্ট্রিগুলোতে একটি টিম কাজ করে। তাদের কাজ, শুধুমাত্র চিত্রনাট্য ঘষামাজা করে শক্তিশালী করা। আমি এরকম স্ক্রিপ্ট ডক্টরিং ল্যাব জার্মানিতে, ইউকেতে দেখেছি। এই সুন্দর চর্চাটা আমাদের ইন্ডাস্ট্রিতেও প্রচলিত হোক।

দীপংকর দীপন জানান, এই কাজের অনুপ্রেরণায় ‘ব্যাক এন্ড স্ক্রিপ্ট ডক্টরিং ল্যাব’ নামে একটি ল্যাব তৈরি করতে যাচ্ছেন, যেখানে যে কেউ তার ছবি, ওয়েব সিরিজের চিত্রনাট্য নিয়ে কাজের জন্য নিতে পারেন।

তিনি বলেন, আমাদের দেশের সিনেমার নির্মাণ কৌশল ভাল, চিত্রনাট্য উন্নত হলে আমাদের সিনেমা উল্লেখযোগ্য ভাবে একধাপ সামনে এগিয়ে যাবে।

সেলেব্রেটি প্রোডাকশনের ব্যানারে ‘নবাব এলএলবি’তে দীপনের যুক্ত হওয়া প্রসঙ্গে অনন্য মামুন বলেন, রেডি চিত্রনাট্যে তার সঙ্গে বিভিন্ন দিক আলোচনা ফাইনাল করেছি। উনি একজন ভালো ক্রিয়েটিভ মানুষ বলে তাকে সঙ্গে রেখেছি। শুটিং শুরু প্রসঙ্গে তিনি বলেন, অনেক জটিলটা ছিল। সবকিছু কাটিয়ে উঠেছি। শুটিং কবে শুরু হবে চূড়ান্ত তারিখ জানাতে আরও দুদিন সময় লাগবে। আশা করছি, শিগগির আমরা ‘নবাব এলএলবি’র শুটিং শুরু করবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা অ্যাটাকদীপংকর দীপননবাবমাহিলিড বিনোদনশাকিবশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের উন্নয়নে কাজ করতে এতিম শিশু কিশোরদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

৪০০ তালেবান সদস্যকে মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার

পরবর্তী

৪০০ তালেবান সদস্যকে মুক্তি দিতে শুরু করেছে আফগান সরকার

বিদ্যানন্দ

দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ ও মোবাইল দেবে বিদ্যানন্দ

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT