চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পেশাদার খেলোয়াড়দের একটু ছাড় দিতেই হবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫০ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সময়টা যখন দুর্গাপূজার উৎসবে যোগ দেয়ার, লিটন দাস তখন ব্যাটিং-কিপিং নিয়ে ব্যস্ত সূচি কাটাচ্ছেন মিরপুরে। পূজার পুরো সময়টা তাকে থাকতে হবে ক্রিকেট নিয়েই। জিম্বাবুয়ে সিরিজের জন্য নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ হাসিমুখেই বিসর্জন দিচ্ছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

প্রতি বছর বড় পরিসরে পূজার আয়োজন হয় লিটনের জন্মস্থান দিনাজপুরের রায় সাহেব বাড়িতে। বন্ধুবান্ধবের সঙ্গে সেখানে যান লিটন। অষ্টমী ও নবমীতে ঘুরতে বের হন বাবা-মায়ের সঙ্গে। জাতীয় দলে নিজের অবস্থান যতই শক্ত হচ্ছে, সেসব নিয়মে পড়ছে ভাটা! পেশাদারিত্বের জন্যই বিষয়গুলোকে সহজভাবে নিচ্ছেন লিটন।

‘গত দুই বছর ধরে তো মাঠেই ছিলাম। এখন দেশে, দুই বছর দেশের বাইরে ছিলাম। এটা নিয়ে বলার কিছু নেই। পেশাদার খেলোয়াড়দের একটু ছাড় দিতেই হবে।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোটের কারণে ছিটকে গেছেন জাতীয় দলের অপরিহার্য দুই সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল। টপঅর্ডারে টাইগারদের আশার বাতি এখন লিটন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টুয়েন্টি সিরিজে দারুণ একটি ফিফটি, এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি ও জাতীয় লিগে কদিন আগেই ডাবল সেঞ্চুরি করা এ ব্যাটসম্যান ধারাবাহিকতা ধরে রাখতে চান জিম্বাবুয়ে সিরিজেও।

‘আমার মূল লক্ষ্য এটাই। আমার মনে হয় যখন ঘরোয়া ক্রিকেটে খেলি, তখন ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে থাকি। ওই জিনিসটাই ঘাটতি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। চেষ্টা করছি, আন্তর্জাতিক ক্রিকেটেও ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার।’

Reneta

ধারাবাহিকভাবে রান করায় প্রত্যাশার চাপও থাকবে। সেটি সমর্থক থেকে শুরু করে সতীর্থ পর্যন্ত। বিষয়টা উপলব্ধি করছেন লিটন।

‘এটা তো অবশ্যই। কিছু পেতে হলে তো কিছু দিতেও হবে। আমিও জানি যে আমাকে রান করতে হবে। দলের সদস্যরাও চাইবে, যেহেতু আমি ভালো খেলেছি সেটা যেন ধরে রাখি। এটা দুই দিক দিয়েই থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্গাপূজাবাংলাদেশ-জিম্বাবুয়েলিটন দাসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেম, ব্যক্তিজীবন ও ক্যারিয়ার—পূর্ণিমার প্রশ্নে খোলামেলা শাকিব

জুলাই ২৩, ২০২৬

‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

জুলাই ২৩, ২০২৬

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT