চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৮, মে ২০১৮
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেন।

সোমবার আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং শিক্ষকবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়ক, ক্রীড়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাদের সংগে কুশল বিনিময় করেন।

এ সময় দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।  মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫-ই আগস্ট কালোরাতের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুণাময়ের দরবারে দোয়া করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মওলানা মহিবুল্লাহ আল বাকী নদভী মোনাজাত পরিচালনা করেন।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ইমেরিটাস ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিচারপতি মেজবাহউদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ড. রুহুল হক এমপি এবং কৃষিবিদ ড. নূর মোহাম্মদ তালুকদার এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

Reneta

পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্ট (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ, সেক্টর কমান্ডার্স ফোরাম সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীর ইফতার
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে বললেন ফখরুল

পরবর্তী

ইতিহাস বিকৃতি: চাকরি হারালেন সেই রেজিস্ট্রার

পরবর্তী

ইতিহাস বিকৃতি: চাকরি হারালেন সেই রেজিস্ট্রার

অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বারোপ রাষ্ট্রপতির

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT