চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেলেকে টপকে গেলেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৫ পূর্বাহ্ন ২৩, মে ২০১৬
স্পোর্টস
A A

আরো একটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। শিরোপা জয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। রোববার সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোপা ডেল রে শিরোপা জিতেছে বার্সেলোনা। কোপায় কাতালানদের এটি ২৮তম শিরোপা। আর মেসির ক্যারিয়ারের ৩০তম।

পুরো ক্যারিয়ারে পেলে জিতেছেন ২৯টি ট্রফি। আর পাঁচটি ‘ব্যালন ডি অর’রের সাথে ২৮ বছরের মেসি এরই মধ্যে জিতে নিলেন ৩০ নম্বরটি। এখনো যে বয়স এবং ফর্মে আছেন তাতে এমএল টেন কোথায় থামবেন একমাত্র সময়ই বলতে পারে সেটা।

বার্সার জয়ে দুটি গোলেই কারিগর ছিলেন মেসি। তার ক্রস থেকে থেকেই দলের জয় নিশ্চিত করেন জর্দি আলবা ও নেইমার।

ক্যারিয়ারের ৩০টি শিরোপার ২৮টিই মেসি জিতেছেন বার্সেলোনার হয়ে। এবারের কোপা ডেল রে তার চতুর্থ। এছাড়া আটটি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি সুপারকোপাস, তিনটি ইউরোপিয়ান সুপারকাপ এবং তিন ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতেন ক্ষুদে জাদুকর।

কাতালানদের পাশাপাশি আর্জেন্টিনার জার্সি গায়ে জিতেছেন অলিম্পিক গোল্ড মেডেল ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা।

ক্যারিয়ারে ২৯টি শিরোপা জিতেছেন পেলে। তিনটি বিশ্বকাপ জিতে সেলেকাও সুপারস্টার অবশ্য রয়েছেন অনন্য উচ্চতায়। তবে তার সবগুলো শিরোপাই সাউথ আমেরিকান অঞ্চলে জেতা।

Reneta

গত বিশ্বকাপ ও কোপা আমেরিকায় দলকে ফাইনালে তুলেও শেষ পযন্ত শিরোপা জিততে পারেননি মেসি। তবে এই গ্রীষ্মে আবার কোপার স্পেশাল আসরে মাঠে নামবেন তিনি। সেই সঙ্গে ২০১৮ বিশ্বকাপেও চোখ রাখছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Jui  Banner Campaign
ট্যাগ: পেলেবার্সেলোনামেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭৪ লাখ টাকা নিয়ে আটক সেই জামায়াত নেতার বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটারদের কোনো ঝুঁকির আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট কেনার দায়ে জেলে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পিএসএলে সাকিব-লিটন-রানাসহ বাংলাদেশের অবিক্রীত যারা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোটার হোন বা না হোন, এই সিনেমাগুলো মিস করবেন না!

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT