চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেনাল্টি মিস, হতাশা ও স্বপ্নভঙ্গের দীর্ঘ যাত্রা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

জয়ের বিকল্প ছিল না শ্রীলঙ্কার। অন্যদিকে কেবল একটা পয়েন্ট তুলতে পারলেই চলত বাংলাদেশের। তাতে মিলত ফাইনালের টিকেট। এমন সমীকরণের ম্যাচে ১০ জনের লঙ্কানদের বিপক্ষেও শেষ হাসি আনতে পারেনি জামাল ভুঁইয়ার দল।

মাহিন্দার রাজাপক্ষে ট্রফির লিগে পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। ফাইনালে খেলবে জয়ী স্বাগতিকরা।

কলম্বোর রেসকোর্স ময়দানে মালদ্বীপের বিপক্ষে গত খেলায় জয়ের নায়ক তপু বর্মণ পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছেন। জুয়েল রানা একটি গোল করেছেন। কিন্তু দরকারি আরেকটি গোলের খোঁজ কেউ দিতে পারেননি।

স্বপ্নভঙ্গের আরেকটি ৯০ মিনিটের শেষ বাংলাদেশ ফিরছে দেড়যুগ পর মালদ্বীপকে ২-১ গোলে হারানোর সুখস্মৃতি নিয়ে। নিজেদের প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল মারিও লেমোসের শিষ্যরা।

প্রথমার্ধের ২৬তম মিনিটে ওয়াসিম তাজিকের গোলে লিড নেয় শ্রীলঙ্কা। ম্যাচের ৩৩ মিনিটে জামালের কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়েছিলেন তপু, সেটি গোললাইন থেকে ফেরাতে যেয়ে বিপত্তি, হাতের ব্যবহার করে ফেলেন স্বাগতিকদের ডাকসন। দেখেন লাল কার্ড।

তাতে দশজনের দল হয়ে পড়ে লঙ্কানরা। সেই ঘটনায় পাওয়া পেনাল্টিতে সমতার সুযোগ মিলেছিল। সুযোগ নষ্ট করেন তপু। স্পটকিক উড়িয়ে মারেন বারের অনেকটা উপর দিয়ে।

Reneta

মধ্যবিরতির পর ফিরে সুযোগ হাতছাড়ার মহড়া দিতে শুরু করে সফরকারীরা। একের পর এক সহজ গোলের সুযোগ জাল পর্যন্ত নিতে না পারার শেষে ৭১ মিনিটে আসে উল্লাসের ক্ষণ। ইয়াসিনের বাড়ানো বলে জাল খুঁজে নেন জুয়েল।

সমতায় ফিরে যখন চাঙ্গা বাংলাদেশ, মূহমূহ চাপ তৈরি করতে থাকে প্রতিপক্ষ রক্ষণে। গোল না পেলেও ১ পয়েন্ট তোলার কাছাকাছি চলে যায়। এরমাঝেই নির্ধারিত সময়ের শেষ মিনিটে ঘটে যায় মহাবিপত্তি।

ম্যাচের ৯০ মিনিটে লঙ্কান বক্সের মধ্যে হাতে বল লাগান সাদউদ্দিন। বাজে পেনাল্টির বাঁশি। স্পটকিকে শ্রীলঙ্কা ফাইনালে পা রাখার গোলটি তুলে নেয়। বিপরীতে হতাশা আর স্বপ্নভঙ্গের আরেকটি গল্প দীর্ঘ হয় বাংলাদেশের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামালবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬

ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT