চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেদ্রোর ছবি দিয়ে উঠবে ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০২১
বিনোদন
A A

বিশ্বের প্রাচীন ও গৌরবময় কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা নামার পর পরই জানা গেলো বিশ্বের আরেক গৌরবময় চলচ্চিত্র উৎসব ভেনিসের কথা।

৭৮ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ১ সেপ্টেম্বর। উৎসব শুরু হবে ‘পেইন এন্ড গ্লোরি’ খ্যাত স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোবারের সিনেমা ‘প্যারালাল মাদারস’ দিয়ে।

সোমবার উৎসবের আয়োজকরা এই খবর জানিয়েছেন।

দুই অন্তঃসত্ত্বা নারীর গল্প নিয়ে এই ছবি। অভিনয় করেছেন পেনালোপ ক্রুজ, মিলেনা স্মিত এবং ইসরায়েল এলেজালদে। প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়া এই ছবিটি দেখানো হবে ১ সেপ্টেম্বর।

এক লিখিত বিবৃতিতে পেদ্রো আলমোদোবার বলেন, ‘এই আনন্দ এবং সম্মান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বিষয়টি আত্মতৃপ্তির। আমি কৃতজ্ঞ।’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেছেন, ‘সিনেমাটিতে অনিশ্চিত ভবিষ্যতের অপেক্ষায় থাকা দুজন অন্তঃসত্ত্বা নারীর সংবেদনশীল চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে নারী সংহতি এবং মুক্ত চিন্তার প্রতিফলন ঘটেছে।’

Reneta

লিদো সমুদ্র সৈকতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT