চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেছনে ফিরে তাকাতে চান না আয়শা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১০ অপরাহ্ণ ৩১, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ নারী ক্রিকেট দল বোঝাতে যে কয়জনের নাম সবার আগে উচ্চারিত হয়, তাদের একজন আয়শা রহমান শুকতারা। পারফরম্যান্সের কারণে প্রায় দুবছর জাতীয় দলের বাইরে ছিলেন এ মারকুটে ওপেনার। ৩ জুন মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া এশিয়া কাপের দলে ফিরেছেন। এখন আয়শার লক্ষ্য ব্যাট হাতে প্রমাণ করে আগের অবস্থানে ফেরা।

এশিয়া কাপে অংশ নিতে শুক্রবার সকালে মালয়েশিয়া যাবে টাইগ্রেসরা। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ফটোসেশনে অংশ নিয়েছে দল। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আয়শা বললেন, অবশ্যই রোমাঞ্চিত, কারণ দুই বছর পর আবার দলে এসেছি। আমার ইচ্ছা শক্তভাবে ফিরে আসা, যেন আর পেছনে ফিরে তাকাতে না হয়।

সালমা-জাহানারা-রুমানাদের সঙ্গেই জাতীয় দলে খেলা শুরু করেছিলেন আয়শা। পুরনো বান্ধবী-সতীর্থদের কাউকেই দল থেকে বাদ পড়তে হয়নি। তবে দলের বাইরে থাকার মনোকষ্টই এখন আয়শার টিকে থাকার শক্তি, ‘বাদ পড়ায় বিষয়টা অবশ্যই হার্ড ফিল হওয়ার কথা। তেমনটি হয়েছেও। ওই জেদটা ছিল ভেতরে যে, আবার কামব্যাক করতে হবে এবং শক্তভাবেই করতে হবে যেন আর কষ্ট না পেতে হয় ভবিষ্যতে।’

আয়শার মতো অভিজ্ঞ ও মারকুটে ওপেনার দলে ফেরায় খুশি সালমা খাতুন। এবার সতীর্থের উইলো থেকে মারকুটে ব্যাটিং দেখার অপেক্ষায় টাইগ্রেসদের টি-টুয়েন্টি অধিনায়ক, ‘দুই বছর পর আয়শা আবার দলে ফিরেছে। এটা দলের জন্য একটা বাড়তি সুবিধা। যেহেতু ওপেনার ব্যাটসম্যান। আর টি-টুয়েন্টির জন্য অবশ্যই আমাদের হিটার ব্যাটসম্যান দরকার। সেজন্য ওকে অভিনন্দন জানাই, যেন ও আমাদের কিছু একটা দিতে পারে। সেটাই আশা করি।’

আয়শা রহমান শুকতারা

আয়শাও মনচ্ছবি দেখছেন এশিয়া কাপের মঞ্চে নিজের চেনারূপ দেখানোর, ‘যেহেতু টি-টুয়েন্টি ফরম্যাট, আমাদের ওভাবেই খেলতে হবে। পাওয়ার-প্লে কাজে লাগাতে হবে, শর্টস বেশি খেলতে হবে। আর আমি আমার খেলাটাই খেলবো, যে স্টাইলে খেলি। ওভাবেই আগাব।’

জানালেন এশিয়া কাপে ফাইনালে খেলাই বাংলাদেশ দলের লক্ষ্য, ‘আমাদের চাওয়া আমরা ভালো ক্রিকেট খেলবো। যদি ভালো ক্রিকেট খেলি একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। আশা করি আমরা ফাইনাল খেলবো।’

Reneta

সাউথ আফ্রিকায় হতাশার সিরিজ শেষ করে দেশে ফিরে সিলেটে এক সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ দল। দলের ভারতীয় হেড কোচ, সহকারী কোচ ও ফিজিও ক্যাম্প শেষ করে চলে গেছেন নিজ দেশে। সেখান থেকেই তারা সরাসরি মালয়েশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।

৩ জুন এশিয়া কাপের উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর একে একে টিম টাইগ্রেস মুখোমুখি হবে পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়ার।

বাংলাদেশ দল
সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, নাহিদা আক্তার, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, আয়শা রহমান শুকতারা, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার, রুমানা আহমেদ, লিলি রানী বিশ্বাস, পান্না ঘোষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমেন্স এশিয়া কাপলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT