চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথ্বীর ‘টি-টুয়েন্টি’ ও রাহানে-পান্টের প্রতিরোধে ভারতের দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ম্যাচ। কিন্তু পৃথ্বী শ্ব যেন খেললেন টি-টুয়েন্টি! মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা ডানহাতি ওপেনারের মারকাটারি শুরু আর রাহানে-পান্টের প্রতিরোধে হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে মাত্র তিন রানের পিছিয়ে ভারত।

প্রথম দিনে ৯৮ রানে অপরাজিত ক্যারিবিয়ান ব্যাটসম্যান রোস্টন চেস দ্বিতীয় দিনের শুরুতে চতুর্থ শতক হাঁকিয়ে থামেন ১০৬ রানে। তার যোগ করা আট রানের সঙ্গে জোমেল ওয়ারিকানের আরও আট রানে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে সংগ্রহ দাঁড়ায় ৩১১ রান।

সফরকারীদের শেষ তিন উইকেটের দুটিই নিয়েছেন উমেশ যাদব। ক্যারিয়ার সেরা বোলিংয়ে এ পেসারের শিকার ৬ ক্যারিবীয় ব্যাটসম্যান!

ফিল্ডিংয়ে নেমে পৃথ্বী শ্ব’র তাণ্ডবে পড়েন ক্যারিবীয় বোলাররা। ৮.৪ ওভারে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ওপেনার লোকেশ রাহুল যখন সাজঘরে ফেরেন, নামের পাশে মাত্র ৪ রান; আর ভারতের ৬১! অর্থাৎ, অপর প্রান্তে প্রতিপক্ষ বোলারদের উপর রীতিমত স্টিমরোলার চালিয়েছেন পৃথ্বী।

অভিষেক টেস্টে শতক পেয়েছিলেন গত সপ্তাহে। ১৮ বছর বয়সী ওপেনার শতক পেতে পারতেন এ ম্যাচেও। ওয়ারিকানের বলে হেটমায়ারের হাতে ধরা পড়ার আগে বল খেলেছেন ৫৩টি। তাতে রান ৭০, যার ৫০’ই এসেছে বাউন্ডারি থেকে! ইনিংসে ছয় একটি হলেও চারের মার ছিল ১১টি।

পৃথ্বীর আউটের পর গতি কমে গেলেও রানের চাকা সচল রেখেছেন বাকি ব্যাটসম্যানরা। চেতেশ্বর পূজারা ১০ ও অধিনায়ক বিরাট কোহলি ৪৫ করে সাজঘরে ফেরেন। পরে ১৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেছেন আজিঙ্কা রাহানে ও রিশভ পান্ট। রাহানের ৭৫ আর পান্টের ৮৫ রানে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩০৮ রান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পান্টপৃথ্বীভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজরাহানেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক অলিম্পিয়াডে ১৩টি আন্তর্জাতিক সম্মাননা পেলেন সিলেটের আরহাম জোহান

জুলাই ৯, ২০২৬

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জর্জিয়া মেলোনি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT