বলিউডের জনপ্রিয় কমেডি পরিচালক রোহিত শেঠির আপকামিং সিনেমা ‘দিলওয়ালের’ শুটিং সেটে কিছু না কিছু বাজিমাত হয়েই থাকে। আর হবেই বা না কেনো; শাহরুখ-কাজল যেখানে আছে সেখানে বোমা ফাটবে এটাই তো স্বাভাবিক।
বরাবরের মতো সেরা জুটি হিসেবে কাজলের কথা উল্লেখ করে আরো একবার বোমা ফাটালেন বাদশা ও ‘দিলওয়ালে’ ছবির নায়ক শাহরুখ খান।
তিনি টুইট করে বলেছেন, আমি কাজ করতে বেশ পছন্দ করি। আর কাজটা যদি হয় কাজলের সাথে, তবে সে পছন্দটা হয় দ্বিগুণ।
শাহরুখ আরো বলেন, আমি জানি আমাদের পর্দায় বেশ ভালো মানায়। আমারও কাজলের সাথে কাজ করতে ভালো লাগে। তবে আমি মনে করছি অভিনয়ের পাশাপাশি আমরা এ মুহূর্তে পৃথিবীর সেরা নাচের জুটিও।
বাজিগর, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ‘কুচ কুচ হোতা হে’ জুটি শাহরুখ-কাজল দু’জনই ব্যস্ত রয়েছেন তাদের পরবর্তী ছবি ‘দিলওয়ালে’র শুটিং নিয়ে। সেখানেই একটি গানে নাচের শুটিংয়ের পর কাজলকে নিয়ে এই টুইট করেন কিং খান।
আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।






