চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর সবাই ওমিক্রনে সংক্রমিত হবেন, থামানো অসম্ভব: ভারতীয় বিশেষজ্ঞ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ওমিক্রনের সংক্রমণের হার এত বেশি যে পৃথিবীর সবাই এতে সংক্রমিত হবেন বলে দাবি করেছেন ভারতীয় একজন বিশেষজ্ঞ। কোনও বুস্টার ডোজ বা ভ্যাকসিন দিয়ে সংক্রমণ এড়ানো যাবে না বলেও জানান তিনি। সেইসঙ্গে করোনা এখন কোনো ভয়ের অসুখ না বলেও দাবি করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন আইসিএমআর এর মহামারী বিষয়ক কমিটির চেয়ারপার্সন জয়প্রকাশ মুলিয়িল।

জয়প্রকাশ বলেছেন, ওমিক্রনকে থামানো অসম্ভব। সকলেরই এটি হবে। গোটা পৃথিবীর ছবি দেখেই তা বোঝা যাচ্ছে।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কোভিড মোটেই আর কোনও ভয় পাওয়ার মতো অসুখ নয়। ক্রমশ এর ক্ষমতা কমে এসেছে। এখন হাসপাতালে ভর্তি না হয়েও একে সামলানো যায়। মানুষও বুঝে গিয়েছেন, কী করে এটিকে নিয়ে চলতে হবে। ডেল্টার চেয়ে ওমিক্রন যথেষ্টই কম ক্ষতিকারক।

যাদের বিশেষ উপসর্গ নেই, তাদের পরীক্ষা করানোরও দরকার নেই বলেও মনে করছেন জয়প্রকাশ মুলিয়িল।

জয়প্রকাশ আরও বলেন, দু’দিনে ওমিক্রনের সংক্রমণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। পরীক্ষা করে যত ক্ষণে ফল হাতে আসবে, ততক্ষণে সংক্রমিত মানুষটি আরও অনেককে কোভিড দিয়ে দিয়েছেন। তার মতে, এটিই অতিমারির বিবর্তন। এখন আর একে কোনও ভাবেই আটকানো যাবে না। ওমিক্রন সকলের শরীরেই ছড়াবে। কোনও বুস্টার ডোজ দিয়েও একে আটকানো যাবে না।

Reneta

কিন্তু তাহলে ভারতে সরকারি ভাবেই বুস্টার দেওয়ার কথা কেন বলা হচ্ছে? তার মতে, ৬০ বছরের উপরের যাদের কো-মর্বিডিটি আছে, যারা জটিল অসুখে ভুগছেন, দেখা গিয়েছে, তাদের অনেকের শরীরে দু’টি ডোজ ঠিক করে কাজ করছে না। তাই তাঁদের জন্যই শুধু কাজে লাগতে পারে বুস্টার ডোজ। বাকিদের প্রয়োজন নেই।

তিনি দাবি করেছেন, একবার ওমিক্রন হলে, শরীরে তার অ্যান্টিবডি থেকে যেতে পারে সারাজীবন।

তার মতে, আমাদের মধ্যে ৮০ শতাংশ মানুষই কোনও দিন জানতে পারবেন না, তাদেরও এই সংক্রমণটি হয়েছিল। ফলে এটি নিয়ে আর ভয় পেয়ে লাভ নেই। শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ শক্তি তৈরির দিকে সবাইকে মনোযোগী হবারও পরামর্শ দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমার হৃদয় দুজনের মাঝে সমানভাবে ভাগ হয়ে গিয়েছে: রাজ

পরবর্তী

সড়ক দুর্ঘটনা রোধে নিরলস কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পরবর্তী

সড়ক দুর্ঘটনা রোধে নিরলস কাজ করে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

সম্পর্ক ভেঙে গেল মালাইকা-অর্জুনের?

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT