চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

গেল বছরের সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে ইগলু প্রেজেন্টস ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’।চ্যানেল আই অনলাইনের ফেসবুক এবং ইউটিউবের দর্শকদের লক্ষ্য করে নির্মিত অনুষ্ঠানটি আজ পরিপক্ক। এরইমধ্যে ভিন্ন আইডিয়া আর ব্যতিক্রমি স্বাদের এই অনুষ্ঠানটি সাড়া ফেলেছে দর্শকদের মধ্যেও। প্রতি মাসের শেষ সপ্তাহে চ্যানেল আই অনলাইনের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির অপেক্ষায় মুখিয়ে থাকেন হাজারো দর্শক।

কখনো রাজধানীর বিশাল রেস্টুরেন্টের ছাদ, কখনো বা উড়ন্ত বিমান আবার কখনো কোনো তারকার ড্রয়িংরুম থেকে ভিন্নধর্মী এই ভিডিও সাক্ষাৎকারের দৃশ্য ধারণ হয়। অবশ্যই এক টেকে! প্রতি মাসের মত এবারো ব্যতিক্রমী আইডিয়া নিয়ে হাজির হচ্ছে ইগলু প্রেজেন্টস ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে দৃশ্য ধারণ হয়েছে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’-এর এবারের অ্যাপিসোডের। আর অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক সাফি আহমেদের মুখোমুখি হচ্ছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। যদিও কোনো অ্যাপিসোডে দেখা যায়নি উপস্থাপকের মুখ। তবে এবার ঘটতে পারে ব্যতিক্রম!

ইগলু প্রেজেন্টস ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’ অনুষ্ঠানটির পরিচালক হিসেবে আছেন তাহমিনা শারমীন রুমকি। আর এবার ডিরেক্টর অফ ফটোগ্রাফি হিসেবে ছিলেন কৌশিক আহমেদ।

এই অ্যাপিসোডের জন্য সমুদ্র সৈকত কেনো?-প্রশ্নের উত্তরে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’ টিম জানায়: এই অনুষ্ঠানের শুরুটাই ভিন্ন আইডিয়া দিয়ে। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের সব সময় চেষ্টা থাকে দর্শককে ভিন্ন কিছু, ইন্টারেস্টিং কিছু দেখাতে। তারই অংশ হিসেবে এবার আমরা শবনম ফারিয়াকে নিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ‘ওয়ানটেক’-এর শুট করেছি। আশা করছি দর্শকরা এই অ্যাপিসোডেও ভিন্ন কিছু পাবেন।

চলতি অ্যাপিসোডে যারা সহযোগিতায় ছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে টিমের পক্ষ থেকে বলা হয়: এমন ভিন্নধর্মী অনুষ্ঠান করার জন্য বরাবরই ইগলুকে ধন্যবাদ। আর এই অ্যাপিসোডটি করতে গিয়ে ‘ওয়ানটেক’ টিম সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছে ট্রাভেল পার্টনার ‘ইউসএস বাংলা এয়ারলাইনস’-এর পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং এন্ড সেলস মো. শফিকুল ইসলামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। হসপিটালিটি পার্টনার হিসেবে ছিলো ‘হোটেল দি কক্স টুডে’। তাদের অ্যাপায়নে মুগ্ধ সবাই। আর এরজন্য মহিউদ্দিন খান খোকনের(ডিরেক্টর অব সেলস এন্ড মার্কেটিং) প্রতি আমরা কৃতজ্ঞ।

Reneta

এদিকে ‘ওয়ানটেক’-এর অতিথি হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত অভিনেত্রী শবনম ফারিয়া। অনুষ্ঠানে একেবারে খোলামেলা ঢঙে সাবলীলভাবে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গের অজানা দিকগুলো নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন এই তারকা। অনুষ্ঠানটি চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজ ও ইউটিউবে প্রচার হবে সোমবার (৩০ এপ্রিল) রাত দশটায়।

ইগলু প্রেজেন্টস ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’-এ আসছেন শবনম ফারিয়া:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইগলুওয়ানটেকলিড বিনোদনশবনম ফারিয়াসাফি আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT