চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পৃথিবীর কেন্দ্রের ‘হারানো মৌলের’ খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০১৭
তথ্যপ্রযুক্তি, পরিবেশ
A A

জাপানের বিজ্ঞানীরা এখন বিশ্বাস করেন, এতদিন ধরে পৃথিবীর কেন্দ্রের যে ‘হারানো মৌল’টির হিসাব তারা মেলাতে পারছিলেন না, তা এবার খুঁজে পাওয়া গেছে।

পৃথিবীর কেন্দ্রে লোহা এবং নিকেলের পাশাপাশি আরও একটি মৌলিক পদার্থ বেশ বড় অনুপাতে রয়েছে বলে দাবি করে আসছেন বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা। কিন্তু মৌলটা যে কী, তা এতদিন বুঝতেই পারছেন না তারা। গত কয়েক দশক ধরেই তাই এই মৌলের সন্ধান চলে আসছে।

পৃথিবীর অন্তঃস্থলে থাকা উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপজনিত পরিস্থিতি ছোট পরিসরে তৈরি করে সম্প্রতি পরীক্ষা চালিয়েছেন জাপানের একদল বিজ্ঞানী। আর সেই পরীক্ষা থেকেই ধারণা করা হচ্ছে, পৃথিবীর কেন্দ্রে থাকা তৃতীয় প্রধান মৌলটি হলো সিলিকন।

Banglabid

ইউনিভার্সিটি অব টোকিয়োর ওই গবেষক দলের প্রধান ইজি ওহতানি বিবিসিকে বলেন, “আমাদের বিশ্বাস, সিলিকন (পৃথিবীর কেন্দ্রের ভেতরের অংশের) অন্যতম প্রধান উপাদান। কেন্দ্রের লোহা-নিকেল সঙ্করের মোট ওজনের প্রায় ৫ শতাংশ হলো দ্রবীভূত সিলিকন।”

বিজ্ঞানীদের ধারণা, আমাদের পৃথিবী নামক গ্রহটির কেন্দ্রের সবচেয়ে ভেতরের অংশটি ১২শ’ কিলোমিটার ব্যাসার্ধের একটি কঠিন ধাতব গোলক। ভূপৃষ্ঠ থেকে এতটা ভেতরে গিয়ে সরাসরি পরীক্ষা চালানোর প্রযুক্তি এখনো মানুষের কাছে নেই।

তাই এই কঠিন অংশটির মধ্য দিয়ে ভূকম্পন তরঙ্গ কীভাবে যায়, তা পরীক্ষার মাধ্যমে গবেষকরা বছরের পর বছর ধরে বোঝার চেষ্টা করে আসছেন, গোলকটি আসলে কী কী মৌল দিয়ে গঠিত।

Reneta

এই আবিষ্কার বিশ্বজগতের উদ্ভব ও গঠন সম্পর্কে আমাদের আরও ভালোভাবে জানতে সাহায্য করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভরপেট খাবার জোটে না বিএসএফ সদস্যদের!

পরবর্তী

কানাডায় কমিউনিটি রেডিওর ভিন্ন আয়োজন ‘বাংলার গান ও কথা’

পরবর্তী

কানাডায় কমিউনিটি রেডিওর ভিন্ন আয়োজন ‘বাংলার গান ও কথা’

ইয়াহু ও মেরিসা মেয়ার

বদলে যাচ্ছে ‘ইয়াহু’র নাম

সর্বশেষ

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

মিরাজও আউট, নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড এড়াতে পারবে বাংলাদেশ?

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয়বার এমপি হয়েই সাচিং প্রু জেরীর বাজিমাত

আগস্ট ২২, ২০২৬

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT