চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ব লন্ডনের ভোটে এলোমেলো ব্রিটেনের রাজনীতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
ব্রিটেনের রাজনীতি

ব্রিটেনের মধ্যবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টি পূর্ব লন্ডনে অভাবনীয় জয় পেয়েছে, যা সরকারের অংশ হতে লেবার পার্টির জন্য সহায়ক ভূমিকা রাখছে। তবে পূর্ব লন্ডনে লেবার পার্টির পাওয়া এই ভোটই এলোমেলো করে দিয়েছে ব্রিটেনের রাজনীতি।

নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুযায়ী লেবার পার্টি সব মিলিয়ে ৪০.২ শতাংশ ভোট পেয়েছে। কিন্তু তাদের পূর্ব লন্ডনে তাদের পাওয়া ভোটের হার আরও অনেক বেশি। এখানকার কোন কোন কেন্দ্রে লেবার পার্টি ৮৩.২ শতাংশ ভোটও পেয়েছে।

এসব কারণে চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে যে, কোন দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। কোন দল সরকার গঠন করতে চাইলে এককভাবে ৩২৬ আসন পেতে হয়, কিন্তু সেখানে কনজারভেটিভরা পেয়েছে ৩১৮ টি আসন।

একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থনে সরকার গঠন করতে চান প্রধানমন্ত্রী টেরেসা মে। এজন্য সরকার গঠনের অনুমতি নিতে রানির কাছে গিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার ১২.৩০টায় বাকিংহাম প্যালেসে গিয়েছেন টেরেসা মে।

তবে কনজারভেটিভ দলকে সমর্থন দেয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি (ডিইউপি) তারা এরই মধ্যে বৈঠক, আলোচনা চালাচ্ছে।

দলটির এক সূত্র জানিয়েছে, আলোচনা হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কিছু স্থির হয়নি। কোনও চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনার সময় এখনও আসেনি।

Reneta

অন্যদিকে ক্ষমতাসীন দলের এমন আসন হারানো এবং জনসমর্থন কমার দিকে ইঙ্গিত করে নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির নেতা জেমস করবিন টেরেসা মের পদত্যাগ চেয়ে বলেছেন, ‘তিনি নেতৃত্ব নিতে প্রস্তুত।’ এছাড়া লিব ডেম নেতা টিম ফেরনও টেরেসার পদত্যাগ দাবি করেন।

নির্বাচনের ফলাফলে মোট ৬৫০ টি আসনের মধ্যে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল লেবার পার্টি পেয়েছে ২৬১ টি আসন, এসএনপি ৩৫ আসন, এলডি (লিব ডেম) পেয়েছে ১২টি আসন। অন্যান্য দল পেয়েছে ২৩ টি আসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেরেসা মেব্রিটেনলেবার পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে ফ্রান্সের উচিত স্পেনকে ‘ভয়’ পাওয়া

জুলাই ১১, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT