চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্বাচলে অস্ত্রের উৎসের সন্ধান করছে তদন্ত কমিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৩, জুন ২০১৭
অপরাধ
A A

রুমন রেজা, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ কারা কোন পথে দেশে এনেছে তাদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম।  তিনি বলেন, রূপগঞ্জ কিংবা তার আশপাশের এলাকায় বড় মাপের জঙ্গির অবস্থান আছে বলেও ধারণা করা হচ্ছে।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে তদন্তের খুঁটিনাটি পর্যালোচনায় বসে পুলিশ হেডকোয়ার্টারের তদন্ত কমিটি। তখন ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বলেন অস্ত্রের উৎস খোঁজা হচ্ছে।

তিনি বলেন, অস্ত্র উদ্ধারের আগে আটক শরীফের তিন সহযোগীর একজন কিছু অস্ত্র কাঞ্চন ব্রিজের কাছে ফেলে দেয়ার কথা জানানোয় সেখানেও তল্লাশি চালায় পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শুক্রবার পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে উত্তরার দিয়াবাড়ী থেকে উদ্ধার করা অস্ত্রের মিল রয়েছে। ধারণা করা হচ্ছে, একই গ্রুপ এই দুই ঘটনার সঙ্গে জড়িত।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে জঙ্গি সম্পৃক্তা আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমেই বিষয়টি জানা যাবে।

নারায়নগঞ্জ জেলা পুলিশ রূপগঞ্জ থানাধীন পূর্বাচল আবাসিক এলাকার ৫ নম্বর সেক্টরের একটি জলাধারে তল্লাশি চালিয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

Reneta

এ পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬১টি চায়নিজ এসএমজি, ২টি রকেট লাঞ্চার, ২টি ওয়াকিটকি, ৭.৬২ পিস্তলের ম্যাগজিন ৫টি, রকেট লাঞ্চার প্রজেক্টর ৪৯টি, হ্যান্ড গ্রেনেড ৪২টি, এসএমজির ম্যাগজিন ৪৪টি, বিপুল পরিমাণ টাইমফিউজ, ইগনাইটার ও গুলি।

এ ঘটনা তদন্তে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রধান করে ১২ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন অতি ভারী বৃষ্টির আশঙ্কা

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের তুলিতে ক্লাইমেট চেঞ্জের ভবিষ্যৎ

জুলাই ২০, ২০২৬

ইতালির কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন গার্দিওলা

জুলাই ২০, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT