চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণ সদস্য পদ বাতিলের বিপক্ষে বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
নাজমুল হাসান পাপন

নাজমুল হাসান পাপন

আইসিসির পূর্ণ সদস্য পদ বাতিলের বিপক্ষে আনুষ্ঠানিক মত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকইনফো বলছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন আইসিসির এই প্রস্তাবকে তারা সমর্থন করেন না।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবশেষ পূর্ণ সদস্য পদ পাওয়া দেশ বাংলাদেশ। এর পর আর কোনও দলকে যোগ করেনি ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রণ সংস্থা।

সম্প্রতি আইসিসি প্রস্তাব দেয়, পূর্ণ সদস্য পদ না রাখার। এতদিন যে দল একবার টেস্ট মর্যাদা পেয়েছে, তাকে আর পূর্ণ সদস্য পদ হারানো নিয়ে চিন্তা করতে হয়নি। তবে আইসিসির ওই প্রস্তাব পাশ হলে মাঠের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে পূর্ণ সদস্য দলগুলোর সদস্য পদ।

অন্য বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। বাংলাদেশের বোর্ড সভাপতি নাজমুল হাসানের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কেননা তিনি আইসিসির ওয়ার্কিং কমিটির সদস্য। এই কমিটির মাধ্যমে নতুন সংবিধান তৈরি করা হবে।

আইসিসির চিফ অপারেটিং কর্মকর্তা ইয়ান হিগিংসকে দেয়া এক চিঠিতে নাজমুল হাসান লিখেছেন, পূর্ণ সদস্য পদ বাতিল করার যে প্রস্তাব আইসিসি থেকে দেয়া হয়েছে তার বিপক্ষে বিসিবি পরিচালকরা।

আইসিসির প্রস্তাব অনুযায়ী, সদস্য দেশের ভাগ থাকবে দুটি। একটি পূর্ণাঙ্গ সদস্য পদ, অন্যটি সহযোগী দেশ। পরীক্ষা দিতে হবে সহযোগী দেশগুলোকেও। প্রতি দুই বছর পর পর তাদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে। পূর্ণ সদস্য দেশের পারফরম্যান্স খারাপ হলে তারা সহযোগী দেশের কোটায় চলে যাবে। খেলতে পারবে না টেস্ট!

Jui  Banner Campaign
ট্যাগ: বিসিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ পরিবর্তন চায় কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফে ২৫ কোটি টাকার ইয়াবা জব্দ

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT