চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদান বাড়ছে ১৫ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
বিনোদন
A A

প্রতি বছরের মতো চলতি অর্থ বছরেও চলচ্চিত্রে দেয়া হবে সরকারি অনুদান। এবছর কারা পাচ্ছেন অনুদান, তার আগেই চলচ্চিত্রের মানুষদের জন্য আনন্দ সংবাদ জানালো তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয় সোমবার (১৫ জুন) এক নীতিমালা প্রকাশ করে জানিয়েছে, ২০২০-২০২১ অর্থ বছরে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বাড়ছে অনুদানের অর্থ, সেই সঙ্গে বাড়ছে চলচ্চিত্রের সংখ্যা ও!

এই অর্থ বছর থেকে প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রর জন্য দেয়া হবে ৭৫ লাখ টাকা, এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর জন্য দেয়া হবে ২০ লাখ টাকা। যা গত অর্থ বছরেও প্রতিটি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য বরাদ্দ ছিলো যথাক্রমে ৬০ লাখ ও ১০ লাখ টাকা!

এবছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালায় (সংশোধিত) জানানো হয়েছে, মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রসহ ১০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দেওয়া হবে। একইভাবে একটি শিশুতোষ চলচ্চিত্রসহ ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রত্যেকটিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

অনুদান পাওয়া নির্মাতা ও প্রযোজকদের জন্য নীতিমালায় কিছু শর্তের কথাও বলা হয়েছে। জানানো হয়, অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নূন্যতম ১০টি সিনেমা হলে মুক্তি দিতে হবে।

নতুন নীতিমালার বিষয়টি সামনে রেখে শিগগির ১১ সদস্যের অনুদান কমিটি ও ৭ সদস্যের অনুদান বাছাই কমিটি গঠন করা হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

চলচ্চিত্রে অনুদানের পরিমাণ বাড়ছে, গেল বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়েছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

ট্যাগ: অনুদানতথ্য মন্ত্রণালয়পূর্ণদৈর্ঘ্যলিড বিনোদনস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনাল্ডোকে দেখে ‘প্যান্ট ভিজিয়ে’ই ফেলছিলেন এই কিংবদন্তি!

পরবর্তী

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

পরবর্তী
বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT