চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূবালী ব্যাংকের ৬৯ লাখ গ্রাহক লেনদেন করতে পারবেন বিকাশে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২১
অর্থনীতি
A A

পূবালী ব্যাংকের ৬৯ লাখ গ্রাহক তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন এবং খুব শীঘ্রই বিকাশ থেকে পূবালী ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমাও দিতে পারবেন। ফলে ব্যাংকিং সময়সীমার মধ্যে নির্ধারিত শাখায় গিয়ে ব্যাংকিং করার বাধ্যবাধকতা এড়িয়ে গ্রাহক প্রয়োজন অনুযায়ী যেকোন স্থান থেকে দিনে-রাতে ২৪ ঘণ্টা লেনদেন করার স্বাধীনতা পেলেন।

অন্যদিকে, বিকাশ গ্রাহকরা অ্যাড মানি ও ট্রান্সফার মানি সেবার পাশাপাশি সারাদেশে ছড়িয়ে থাকা পূবালী ব্যাংকের এটিএম থেকে ক্যাশ আউট সেবাও নিতে পারবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স পূবালী ব্যাংক হয়ে দেশে থাকা প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পূবালী ব্যাংক এবং বিকাশ এই যৌথ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে।

Banglabid

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার শফিউল আলম খান চৌধুরী এবং বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মোঃ মনিরুল ইসলাম (অবঃ) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে গ্রাহককে পূবালী ব্যাংকের অ্যাপ ‘পাই ব্যাংকিং’ অথবা ইন্টারনেট ব্যাংকিং এ লগইন করতে হবে। বিকাশ অ্যাপের অ্যাড মানি আইকন থেকেও পূবালী ব্যাংকের অ্যাপের লিংক পাওয়া যাবে। পরের ধাপে বেনিফিশিয়ারি হিসেবে বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাকাউন্ট অ্যাড করা হয়ে গেলে বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারবেন মুহূর্তেই।

খুব শীঘ্রই লিংক অ্যাকাউন্টের মাধ্যমেও অ্যাড মানি ও ট্রান্সফার মানি সেবা চালু হবে। তখন ব্যাংক শাখায় না গিয়ে পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দেয়াসহ ডিপিএস, ঋণের কিস্তি ইত্যাদি নানাবিধ সেবা বিকাশ অ্যাপের ‘ট্রান্সফার মানি’ এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিতে পারবেন। উল্লেখ্য, অ্যাড মানি বা ট্রান্সফার মানি উভয় ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক নির্ধারিত ‘ট্রানজেকশন লিমিট’ প্রযোজ্য হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT