চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূজায় ব্যস্ত, করোনাকালেও গান বন্ধ করেননি হৈমন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২০
বিনোদন
A A

গানের হৈমন্তী মানেই হৈমন্তী শুক্লা! বাঙালি শ্রোতা মাত্রই এমন ইমেজ দীর্ঘদিনের। কিংবদন্তী এই শিল্পীর নামের প্রতি ভালোবাসা আর প্রবল শ্রদ্ধাভক্তি থেকে চট্টগ্রামের এক পরিবারে একই ডাকনামে বড় হতে থাকেন আরেকজন হৈমন্তী! তখন কে জানতো, এই হৈমন্তীও একদিন শিল্পী হয়ে উঠবেন!

বলছি এই সময়ের বাংলা গানের শিল্পী হৈমন্তী রক্ষিতের কথা। পারিবারিক পরিমন্ডলে থেকেও গানের পরিবেশ তাকে সত্যি সত্যিই শিল্পী হিসেবে পরিচিতি এনে দিয়েছে। তবে তিনি প্রথম সবার দৃষ্টি কাড়েন ১৯৯৩ সালে, যখন নজরুল সংগীত গেয়ে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

গানের প্রতি প্রবল ভালোবাসা আর নিষ্ঠার প্রতিদান তিনি পেয়েছেন হাতেনাতে। আর সেটা শ্রোতা দর্শকের ভালোবাসা। বিত্তবৈভব কিংবা নামের জন্য কখনোই গানের পিছু নেননি তিনি, বরং ভালো গান গাওয়ার জন্য তিনি নিজের কাছেই যেন দায়বদ্ধ। তার সমস্ত তৃষ্ণা ভালো গানের জন্য!

Banglabid

প্রসঙ্গক্রমে এই শিল্পী বললেন, ‘এই করোনাকালেও আমি গান বন্ধ করিনি। কোনো ব্রেক নেইনি। বেশ কয়েকটি গান করেছি এইসময়ে। এরমধ্যে আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য মৌলিক কিছু গান করলাম। কিছু গান আগে করা ছিলো, সেগুলোর ভিডিও শুট করলাম। বলা যায়, এই সময়ে নানা কারণে ব্যস্ততা আরো ডাবল হয়ে গেছে।’

পূজা উপলক্ষ্যে নিজের ব্যস্ততার কথা জানিয়ে এই শিল্পী জানান, এবারের পূজায় আমার দুটি গান রিলিজ হচ্ছে। এরমধ্যে ‘দুর্গতিনাশিনী’ নামের একটি গান প্রায় দুদিন হলো রিলিজ হয়েছে কলকাতার দাপুটে প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ এর ইউটিউব চ্যানেল থেকে। সবাই এই গানের জন্য খুব অ্যাপ্রিসিয়েট করছেন।

চ্যানেল আইয়ের পূজার অনুষ্ঠানেও এই গানটিই করছেন জানিয়ে হৈমন্তী বলেন, নবমীর রাতে (২৫ অক্টোবর) মুনিম ইফতেখার ভাইয়ের প্রযোজনায় চ্যানেল আইয়ে পূজার যে অনুষ্ঠানটি হবে, সেখানে দুর্গতিনাশিনী নামের গানটি আমি করবো। মুনিম ভাই এই গানটির জন্য এতো দারুণভাবে কোরিওগ্রাফি করিয়েছেন, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবেন।

Reneta

প্রতি পূজায় একটি গান করলেও এবার কেন দুটো, সে কারণও জানালেন হৈমন্তী। বললেন, প্রতি বছর পূজাতে আমার একটি গান প্রকাশ পায়। ২০১৮ সালে এসকে মুভিজের চ্যানেলে ‘বছর বছর আসতে হবে তোমায় দূর্গা মা’ গানটি রিলিজের পর ব্যাপক সাড়া পরে। এর পরের বছর এসভিএফ একটি গানের প্রস্তাব করে, গত বছর সেটা করি। এবার আমার শুধু সলো গান ‘দুর্গতিনাশিনী’ করার পরিকল্পনা ছিলো। কিন্তু এবার একজন গীতিকার আমাদের প্রস্তাব করেন যে, উনার একটি পূজার গান রেডি আছে আমরা যেন সেটা করি। তিনি শর্ত দিলেন ২০১৮ সালে এসকে মুভিজের জন্য আমি আর আকাশ সেন যেভাবে সেই গানটা করেছিলাম, এই গানটিও যেন আমরা করে দেই। শেষ পর্যন্ত ‘পূজো এলো’ নামে গানটি করলাম।

কলকাতার শিল্পী আকাশ সেনের সাথে ‘পূজো এলো’ শিরোনামে ডুয়েট এই গানটির কথা লিখেছেন প্রসেনজিৎ মন্ডল। সুর এবং সংগীতায়োজন করেছেন আপন খান এবং এমএমপি রনি। হৈমন্তী জানান, ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে এই গানটি এতো দারুণ অ্যারেঞ্জমেন্ট যে, অবাক হয়েছি। গানটি আজকেই ডিপি মিউজিকের ইউটিউবে মুক্তি পাওয়ার কথা।

টিভি অনুষ্ঠান কিংবা চলচ্চিত্রে নিয়মিত গাইলেও ডাকপিয়ন, প্রেমের ছোয়া, স্মৃতির ক্যানভাস, স্বপ্ন দেখি, দেয়াল কাহিনী- ইত্যাদি হৈমন্তীর উল্লেখযোগ্য অ্যালবাম। ঝুলিতে আছে বেশকিছু জনপ্রিয় গানের নামও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাগানচ্যানেল আইপূজালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

হাসানের ক্যারিয়ারসেরা বোলিং, অজিদের দুইশও পার করতে দিল না বাংলাদেশ

আগস্ট ১৩, ২০২৬
Oplus_131072

আইয়ুব বাচ্চুকে স্মরণ, রোমে এক যুগ পর ফিরছেন জেমস

আগস্ট ১৩, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

আগস্ট ১৩, ২০২৬

এনআইডি সংশোধনে নতুন কী লাগবে

আগস্ট ১৩, ২০২৬

চঞ্চল ছাড়া যে ম্যাজিক সম্ভব ছিলো না!

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT