চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুসকাসকে টপকে রেকর্ডটা এখন রোনালদোর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ণ ২০, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ শুরুর আগে রেকর্ড থেকে চার গোল দূরে ছিলেন। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে পুসকাসের অসাধারণ কীর্তিটা ছুঁয়ে ফেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভেঙে দিতে লাগল দ্বিতীয় ম্যাচের মাত্র চার মিনিট। ৮৫ গোল নিয়ে আন্তর্জাতিক ম্যাচে ইউরোপিয়ানদের মধ্যে সর্বোচ্চ সাফল্য এখন পর্তুগাল অধিনায়কের।

আগের তিন বিশ্বকাপে সাকুল্যে মাত্র তিনটি গোল করেছিলেন রোনালদো। রাশিয়ায় প্রথম ম্যাচেই তিনবার স্পেনের জাল খুঁজে নেন। হ্যাটট্রিকের ম্যাচে পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারের ৮২তম, ৮৩তম এবং ৮৪তম গোলটি পান। মরক্কোর বিপক্ষে পেলেন ৮৫তম আন্তর্জাতিক গোল।

কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস ৮৪টি গোল করে ইউরোপে গোলদাতাদের চূঁড়ায় ছিলেন দীর্ঘদিন। ১৯৪৫-৫৬ এরমধ্যে হাঙ্গের ও স্পেনের জার্সিতে গোলগুলো করেছিলেন পুসকাস। তবে গোলগুলো করতে ৮৯ ম্যাচ খেলেছিলেন পুসকাস। রোনালদোর লাগল ১৫২ ম্যাচ।

বুধবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে নিচু হেডে গোল আদায় করে নেন রোনালদো। চলতি আসরে তার চতুর্থ গোল, এখন পর্যন্ত সর্বোচ্চ।

তবে আন্তর্জাতিক অঙ্গনে শিখর এখনও অনেকদূরে রোনালদোর জন্য। সিআর সেভেনের সামনে আছেন আলি দেইয়ি। ইরানের হয়ে তার গোলসংখ্যা ১০৯, ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল।

রোনালদো মাঠে নেমেছেন। রেকর্ডবন্যা তো হবেই। এদিন রেকর্ড হয়েছে আরও একটি। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৬টি গোল করে সবার ওপরে আছেন ডিয়েগো ম্যারাডোনা। মরক্কো ম্যাচে গোল করে আর্জেন্টাইন কিংবদন্তির রেকর্ডটাও ছুঁয়ে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT