চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুষ্টি সচেতনতা বাড়লে সবজির চাহিদা বাড়বে: কৃষিমন্ত্রী

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৭:৫২ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০১৬
কৃষি
A A

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, পুষ্টি সচেতনতা তৈরি হলে সবজির চাহিদা বাড়বে এবং কৃষকও ন্যায্য মূল্য পাবেন। ঢাকায় প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে সবজি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য নিরসনে বছরজুড়ে হরেক রকম সবজি চাষের গুরুত্বও তুলে ধরেন কৃষিমন্ত্রী।

রোববার জাতীয় সবজি মেলার সূচনা পর্বে আলোচনার বিষয় ছিলো পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য নিরসনে বছরজুড়ে হরেক রকম সবজি চাষের গুরুত্ব।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন কর্মসংস্থান বিশেষ করে গ্রামীণ নারীদের কর্মসংস্থানে সবজি উৎপাদন বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা আমাদের তেমন নেই। এ সচেতনতা যদি মানুষের মধ্যে আনা যায় তাহলে সবজি বেশি করে খাওয়ার আগ্রহ সৃষ্টি হবে।

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রো-ভাইস চ্যান্সেলর ড. শহীদুর রশীদ ভুঁইয়া বলেন, আমাদের দেশে রয়েছে এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হরেক রকম রঙিন শাক-সবজি। মেগনেসিয়াম সমৃদ্ধ কালার শাক-সবজি এবং কপার সমৃদ্ধ সবজি। এসব সবিজ প্রতিদেন খেলে সুস্থ থাকা সম্ভব। বিষমুক্ত সবজি চাষের জন্য জৈব প্রযুক্তির ব্যবহার এবং মান বজায় রেখে সবজি বাজারজাত করার কথা বলেন বক্তারা।

এর আগে ‘হরেক রকম সবজি চাষে সারা বছর অভাব নাশে’ এ শ্লোগানে মেলা উদ্বোধন করেন কৃষিমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনের মেলায় কৃষি মন্ত্রণালয়, কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অংশ নিয়েছে।

Reneta

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবজি এবং সবজিজাত পণ্য প্রদর্শনী ও বিক্রির জন্য নিয়ে আসেন কৃষকরা। রাজধানীর খামার বাড়ির ‘আ কা মু গিয়াস উদ্দীন মিলকি অডিটোরিয়াম’ চত্বরে ১৯ জানুয়ারি পর্যন্ত সবজি মেলা চলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসবজি মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারত-পাকিস্তান মহারণ: টসে জিতে ফিল্ডিংয়ে সালমানের দল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, চলছে অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

১৮ কোটি মানুষের দেশের প্রায় ১ কোটি প্রবাসী শুধু মধ্যপ্রাচ্যে

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT